ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাজার মূলধন হারাল আরও ৩৮০৩ কোটি টাকা, প্রধান সূচক ৯৮ পয়েন্ট


বাজার মূলধন হারাল আরও ৩৮০৩ কোটি টাকা, প্রধান সূচক ৯৮ পয়েন্ট

লেনে চলিত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে সূচকের পতনের মাধ্যমে। এর ফলে, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা।

এ বিষয়ক সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে যে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক শূন্য ৫৪ শতাংশ, যা ৩ হাজার ৮০৩ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা।

অন্যদিকে, চলতি সপ্তাহে ডিএসইতে সব কয়টি সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৭.৮৩ পয়েন্ট, যা ১ দশমিক ৬৬ শতাংশের সমান। একইভাবে, ডিএস-৩০ সূচক কমেছে ৩০.২১ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ এবং ডিএসইএস সূচক কমেছে ২১.০৩ পয়েন্ট যা ১ দশমিক ৭৯ শতাংশ।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

শুধু তা-ই নয়, ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা, যেখানে এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। এক সপ্তাহের মধ্যে লেনদেন কমেছে ৪৫৯ কোটি ২৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেনের পরিমাণ কমেছে ৯১ কোটি ৮৫ লাখ টাকা, যা ৯ দশমিক ২১ শতাংশ। চলতি সপ্তাহের প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, ৩১৪টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।

এদিকে, সপ্তাহব্যাপী দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৯৭ শতাংশ ও ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫৪৯১.৪৩ পয়েন্টে ও ৯৪৩০.৬৯ পয়েন্টে।

আরও পড়ুন: ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

এছাড়া সিএসই-৩০ সূচক ১.৫৫ শতাংশ এবং সিএসআই ২.৭৫ শতাংশ কমে গিয়ে যথাক্রমে ১৩৮৭৭.৯৩ পয়েন্টে ও ৮৫৩.৬৮ পয়েন্টে পৌঁছেছে। আর সিএসই-৫০ সূচক কমেছে ১.৩৯ শতাংশ। এটি বর্তমানে অবস্থান করছে ১১০৮.৫৮ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৮৬ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে ছিল ২০২ কোটি ১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৮৫ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, ২৪১টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১২টির কোম্পানির শেয়ারের দাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: আমন্ত্রণ পেয়ে বিরোধীদলীয় নেতা আসেননি, জুলাইকে ধারণ করেন না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ এম


ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বৈঠক করেছে। যদিও তফসিল চূড়ান্ত হয়নি, বৈঠকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, শিক্ষার্থী এবং বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনা, এবং আবাসিক হলগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন সংগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকটি বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই উপ-উপাচার্য, প্রক্টর এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পর উপাচার্য জানান, ডাকসু নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, নির্বাচনের জন্য কী কী প্রস্তুতি প্রয়োজন এবং সংশ্লিষ্ট অংশীজন কারা-এসব বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থী এবং বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি শৃঙ্খলা পরিষদের সঙ্গেও আলোচনা করা হবে।

তিনি আরো জানান, প্রতিটি আবাসিক হলের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে প্রতিবেদন দিতে প্রভোস্টদের দায়িত্ব দেয়া হয়েছে। প্রভোস্টরা নিজ নিজ হলে সভা করবেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবহিত করবেন। পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তফসিল ঘোষণার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে উপাচার্য জানান, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত করা হয়নি।

ডাকসুর সংবিধানের ৬(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত পদাধিকারীরা ৩৬৫ দিন দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাচিত পদাধিকারীরা সর্বোচ্চ আরও ৯০ দিন অথবা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে- দায়িত্বে থাকতে পারবেন। এরপর ডাকসু স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

বর্তমান ডাকসু কমিটি গত বছরের ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছে। সে অনুযায়ী, তাদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। যদি নির্বাচন তফসিল চূড়ান্ত না হয়, তবে সংবিধানের বিধান অনুযায়ী সর্বোচ্চ ১৪ ডিসেম্বর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ এম


জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশ

জাপানে জুলাই মাসে খাদ্যপণ্যের দাম বাদ দিয়ে হিসাব করা মূল মূল্যস্ফীতি (কোর ইনফ্লেশন) বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে। এই হার গত জুন মাসে ছিল ১.৬ শতাংশ। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

শ্রেণীবিভাগ অনুসারে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জাপানি ইয়েনের দুর্বল অবস্থানের ফলে দেশটিতে পণ্যের দাম বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যপণ্যের মতো অস্থিতিশীল দামের উপাদান বাদ দিয়ে হিসাব করা জুলাইয়ের মূল্যস্ফীতি ১.৮ শতাংশ হয়েছে। এই হার বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ।

খাদ্য ও জ্বালানির দাম—দুটিই বাদ দিলে জুলাইয়ে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১.৯ শতাংশে। জুন মাসে এই হার ছিল ১.৭ শতাংশ। এ বিষয়েও বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হয়েছে। অন্যদিকে, কোনো পণ্য বাদ না দিয়ে সামগ্রিক মূল্যস্ফীতি হিসাব করলে জুলাইয়ে তা ১.৯ শতাংশে উঠেছে, যা জুনের ১.৬ শতাংশের চেয়ে বেশি। ব্লুমবার্গ নিউজের হিসাবে, এই হারও অর্থনীতিবিদদের গড় পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জাপানি ইয়েনের দুর্বল অবস্থান দেশের বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো, যেমন- টয়োটা ও সনি—কে কিছুটা সুবিধা দিচ্ছে। তবে একই সঙ্গে, দুর্বল ইয়েনের কারণে জাপানের মতো প্রাকৃতিক সম্পদে ঘাটতি থাকা দেশের জন্য তেল ও খাদ্যের মতো আমদানি করা পণ্যের খরচ বাড়ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেয়ার কথা ভাবছেন।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (ব্যাংক অব জাপান) মূল মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ নির্ধারণ করেছে। চলতি বছরের জুনে ব্যাংকটি সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। চলতি বছরই আবার সুদের হার বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালে জাপানি ইয়েনের মূল্য বাড়তে পারে। গত মাসে যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করার পর ইয়েনের দাম বেড়েছিল। তবে এরপর সেই বাড়তি মূল্যের প্রায় অর্ধেকই আবার কমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১২ এম


এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে শিক্ষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্থির করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্য শিক্ষকেরা বদলির আবেদন সম্পন্ন করতে পারবেন।

শুক্রবার (২১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন বদলি আবেদনের সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল।

 

প্রতিষ্ঠানটি জানায়, আজ সকাল ১১টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে তাঁদের মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে সক্ষম হবেন।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বদলির আবেদন শুরুর তথ্য জানিয়েছিল। বিজ্ঞপ্তিটির স্বাক্ষরকারী হচ্ছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের (প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক) বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লিখিত নির্দেশনাবলি জারি করা হয়েছে।

একজন আবেদনকারী তাঁর পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করার সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে। আবেদনকারী শিক্ষক তাঁর চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। যদি নিজ জেলায় পদ শূন্য না থাকে, তবে তিনি নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে চুরির অভিযোগ, বরখাস্ত গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


কেমব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে চুরির অভিযোগ, বরখাস্ত গবেষক

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মৃত্যু হওয়া অধ্যাপক জেসন আরডের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ করে এক গবেষককে সাময়িক বরখাস্ত করেছে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের দর্শন ও নৈতিক বিজ্ঞান বিভাগের গবেষক নাথান কোফনাস নিজেকে ‘জাতিগত বাস্তবতাবাদী’ হিসেবে পরিচয় দেন। তিনি জেসন আরডের গবেষণা ও বিভিন্ন কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলে আলোচনা সৃষ্টি করেন। জেসন আরডের মৃত্যুর আগের কয়েক সপ্তাহ ধরে তাকে ঘিরে লেখা চুরির অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল।

কোফনাস দাবি করেন, জেসন আরডের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগে ঘেন্ট বিশ্ববিদ্যালয় তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এক কর্মীকে বিরুদ্ধে প্রাথমিক শৃঙ্লাজনিত তদন্তের নোটিশ দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেসন আরডের মৃত্যু নিয়ে দেওয়া এক বিবৃতিতে ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পেত্রা ডে সুটার এবং উপ-উপাচার্য হারভিগ রেইনার্ট জানান, বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের সাম্প্রতিক মন্তব্যকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলেছে, তারা মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এবং বৈষম্য, ঘৃণা ও বর্ণবাদের বিরোধী। তবে শিক্ষাগত স্বাধীনতা ও খোলামেলা বিতর্কের গুরুত্বে বিশ্বাসী হলেও আমন্ত্রণ করা স্বাধীনতা সীমাহীন নয়। অন্যের অধিকার রক্ষার স্বার্থে এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীল হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, জেসন আরডের মৃত্যু শিক্ষাজগৎ ও তার বাইরের মানুষের পারস্পরিক আচরণ নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যখন কোনো ব্যক্তি প্রকাশ্য বিতর্কের কেন্দ্রে চলে আসেন, তখন তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সে বিষয়েও শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে।

কোফনাসের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। এর আগে বর্ণ ও মেধা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ২০২৪ সালে কেমব্রিজের একটি কলেজে তার দায়িত্ব শেষ হয়ে যায়। তিনি দাবি করেন, প্রকৃত মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে খেলাধুলা ও বিনোদনের বাইরে উচ্চপর্যায়ের অনেক পদে কৃষ্ণাঙ্গদের উপস্থিতি প্রায় হারিয়ে যাবে।

জেসন আরডের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ তোলার পর, কোফনাস দাবি করেন, বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তার লেখা পরীক্ষা করে দেখা গেছে, অনেক অংশ সামান্য পরিবর্তন করে অন্য উৎস থেকে নেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও মূল লেখার সম্পাদনাগত ভুলও থেকে গেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক জেসন আরডের কয়েকটি গবেষণামূলক লেখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে দুটি গবেষণা সাময়িকী সংশ্লিষ্ট লেখাগুলোতে সংশোধনী প্রকাশ করে।

জেসন আরডের কিছু ব্যক্তিগত অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ৩৫ দিনে ৩০টি দীর্ঘ দূরত্বের দৌড়, তিন দিনে ৩০০ মাইল দৌড় এবং দাতব্য কাজের জন্য ছয় দিনে ৬০০ মাইল দৌড়ানোর দাবি করেছিলেন। তিনি এসব কার্যক্রমের মাধ্যমে পাঁচ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ দাতব্য কাজে সংগ্রহ করেছেন বলেও দাবি করেন।

২০২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পান জেসন আরডে। পরে গত ১৪ আগস্টে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর এক সপ্তাহ আগে তিনি শিক্ষাবিষয়ক সমাজবিজ্ঞানের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

৪১ বছর বয়সী জেসন আরডে মৃত্যুর আগে কয়েক সপ্তাহ ধরে লেখা চুরির অভিযোগ এবং তার বিভিন্ন অর্জন নিয়ে প্রশ্নের কারণে ব্যাপক আলোচনার মধ্যে ছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%