ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুলিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ


আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ভুলিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ

আশাশুনিতে ৮৪ বছর বয়সী বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাকবাসিয়া গ্রামের মোংলাই সানার ছেলে আব্দুল জলিল সানার পক্ষে সাইফুল্লাহ শাহীন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার পিতা মোংলাই সানার বয়স ৮৪ বছর। বয়সের কারণে তিনি স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি হারিয়ে অনেকটা শিশুসুলভ আচরণ করেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তার ভাইদের মধ্যে আব্দুর রসিদ, আব্দুল মাজিদ এবং মৃত খলিলুর রহমানের ছেলে সেনাসদস্য বিলাল হোসেন বৃদ্ধ পিতার কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা করছেন। গত ২২ নভেম্বর রবিবার ছলচাতুরির মাধ্যমে তার সহজ-সরল বৃদ্ধ পিতাকে ভুল বুঝিয়ে আশাশুনি সদরে নিয়ে যাওয়া হয়। এরপর খাজরা, মনিপুর ও কাকবাসিয়া মৌজার জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখার সেরেস্তায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

খবর পেয়ে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল জলিল সানা বলেন, তার পিতাকে লুকিয়ে রাখার বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। গত রোববার থেকে তাকে (জলিল) নিজের বাড়িতে উঠতে দেওয়া হচ্ছে না। ফলে তিনি বাড়ির বাইরে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তিনি দাবি করেন, প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার জন্য দলিল লেখকের কাছে লেখার কাজও সম্পন্ন করে রাখা হয়েছে। তিনি চান, যাতে তার পিতা এবং তার তিন বোন বঞ্চিত না হন এবং বৃদ্ধ পিতার সরলতার সুযোগ নিয়ে কেউ যেন সম্পত্তি আত্মসাৎ করতে না পারে, সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

আরও পড়ুন: দেবহাটায় সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত

এসময় তার দুই বোন শাহানারা খাতুন ও জাহানারা খাতুন উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা তাদের পিতাকে লুকিয়ে রাখা, বাড়িতে উঠতে না দেওয়া এবং প্রায় ৮ বিঘা জমি লিখে নেওয়ার প্রস্তুতির রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট ওসমানী মেডিকেলে ছাত্রদলের বৃক্ষরোপণ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওসমানী মেডিকেল কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ডা. শামীমুর রহমান, ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. শিব্বির আহমদ শিবলি, ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. মাইনুল ইসলাম চৌধুরী, ডা. শোয়েব আহমদ, ডা. মোহাম্মদ খায়রুল বাশার, ডা. সৈয়দ খুররম আহমদ, ডেন্টাল সার্জন ডা. রফিকুল ইসলাম, ডা. পরিমল কান্তি দাস ও ডা. সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং ডেন্টাল বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে আবারও শাটডাউন, আন্দোলন ছড়িয়ে পড়লো চট্টগ্রাম শহরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


চুয়েটে আবারও শাটডাউন, আন্দোলন ছড়িয়ে পড়লো চট্টগ্রাম শহরে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবার আন্দোলন ক্যাম্পাসের বাইরে চট্টগ্রাম শহরে গড়িয়ে পড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও জোরদার করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই, জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে, যার মধ্যে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে।

চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’

কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নেই, তবে সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তারা কাজ করছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবি জানানো হয়েছে

কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন, স্থানচ্যুতি এবং তাদের সামাজিক সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে কারিতাসের বিএমজেড প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলার উত্তর বেদকাশি ও সদর ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শত শত নারী ও পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় কয়রার অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং গৃহহীনদের জন্য বাসস্থানের সুবিধা প্রদান করার আহবান জানান। টেকসই বেড়িবাঁধ নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।

মানববন্ধনটি পরিচালনা করেন কারিতাসের ডিআরআর-সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা পানি কমিটির সদস্য আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ডাঃ নুর ইসলাম খোকন, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি, কামরুল ইসলাম মোল্যা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শরিফা খাতুন, তাছলিমা খাতুন, রোমিছা খাতুন, আঃ মান্নান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতের একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ইরানের ড্রোন হামলার ফলে দুই ইতালীয় কর্মী আহত হয়ে মারা গেছেন। আজ কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, “নিহতদের পরিবারের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে এবং আহত বাকিদের দ্রুত সুস্থতা কামনা করছে।”

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশের আকাশসীমায় ‘ইরানি শত্রুভাবাপন্ন ড্রোন’ প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ নিচে পড়ে দুই ইতালীয় নাগরিকসহ মোট চারজন আহত হয়েছেন।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, নিহত দুই ইতালীয় নাগরিক জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের (Rheinmetall) কর্মী ছিলেন। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%