ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওসমানী বিমানবন্দরে শুল্ক ফাঁকি দেওয়া স্বর্ণালঙ্কার থেকে প্রায় তিন লাখ টাকার রাজস্ব আদায়


ওসমানী বিমানবন্দরে শুল্ক ফাঁকি দেওয়া স্বর্ণালঙ্কার থেকে প্রায় তিন লাখ টাকার রাজস্ব আদায়

সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমসের যৌথ অভিযানে নগরীর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ফাঁকি দেওয়া এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার স্বর্ণালঙ্কার থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এই রাজস্ব আদায় সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান পরিচালনা করে করা হয়।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, আজ জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৩৬) ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় এনএসআই এবং ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

অভিযানের সময় ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। পরবর্তীতে, কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করে এবং স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারের জন্য এনএসআই এবং কাস্টমস যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা সরকারি রাজস্ব আদায় করা হয় এবং স্বর্ণসহ যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানান এনএসআই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চেক ডিজঅনারে রিজেন্ট ফেব্রিকের এমডি ও চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


চট্টগ্রামে চেক ডিজঅনারে রিজেন্ট ফেব্রিকের এমডি ও চেয়ারম্যানের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রাম, ২৬ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের আদালত ৪ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী এবং চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। তাদেরকে ৪ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই রায় ঘোষণা করেন।

এই মামলার শুনানির সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না, ফলে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিস্তারিত বিবরণে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় ঋণের বিপরীতে ৪ কোটি টাকার একটি চেক ২০২৩ সালের ২৯ আগস্ট জমা দেওয়া হলে সেটি প্রত্যাখ্যাত হয়। পরে ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হলেও আসামিরা টাকা পরিশোধ করেননি।

এ ঘটনায় ২০২৩ সালের ১৭ অক্টোবর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্না খাতুন ট্রিপল জাম্পে নতুন রেকর্ড গড়ে রৌপ্য পদক জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


স্বপ্না খাতুন ট্রিপল জাম্পে নতুন রেকর্ড গড়ে রৌপ্য পদক জয়

ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্প ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক অর্জন করেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন।

ফাইনালে প্রতিযোগিতার শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বপ্না তার পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার (-০.২ মি./সে. বাতাসের গতি) লাফিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন এবং বাংলাদেশের নতুন জাতীয় রেকর্ড গড়েন। তার পূর্বের প্রচেষ্টাগুলোর মধ্যে প্রথমে ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে, তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হিসেবে গণ্য হয়।

স্বর্ণপদক থেকে মাত্র ০.০২ মিটার দূরে ছিলেন স্বপ্না। এই ইভেন্টে ভারতের সাধনা রবি তার শেষ, অর্থাৎ ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার (+০.৫ মি./সে.) লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। ব্রোঞ্জ পদক অর্জন করেন শ্রীলঙ্কার এলএসডব্লিউ আরাচ্চি, যিনি ১২.৯৬ মিটার (+০.১ মি./সে.) দূরত্ব অতিক্রম করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দেবহাটায় সুশীলনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাঁধের মুখে বৃহস্পতিবার

২৬ নভেম্বর সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলদেশের সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে

বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যে একটি ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালার নেতৃত্বে পূর্বকুলিয়া বাঁধের মুখে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন সংগঠনের (পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি দ্বীপ বিন্দু মিস্ত্রী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি বিশাখা বর।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটিটর জলিল গাজি। এসময় তাকে সহযোগিতা করেন রাকেশ মন্ডল, পাপ্পু মন্ডল, রনজিত মন্ডল, খাদিজা খাতুন, রিনা হালদার, ভাদ্রী রানি এবং সালমা পারভীন।

স্থানীয় শিল্পীরা আকর্ষণীয় পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গার আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ ও ছেলে-মেয়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না: গোলাম পরওয়ার

জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, সরকার যদি সংলাপের আহ্বান জানায়, তাহলে জামায়াত একা নয়; ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

গোলাম পরওয়ার আরও বলেন, গণভোটের রায় মানলে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে।

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় কিছু জনপ্রতিনিধির বক্তব্যের নিন্দা জানান গোলাম পরওয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%