ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দেশের কিছু এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, যা গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার '১ নং ফিডার, ৩ নং ফিডার ও ভাইবোন ছড়া' এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকার মধ্যে রয়েছে ১ নং ফিডারের নারানখাইয়া থেকে ষ্টেডিয়াম পর্যন্ত এলাকা; ৩ নং ফিডাররে রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এবং ভাইবোন ছড়া ফিডারের সব এলাকা।

আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯

এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার নীলফামারী পবিসের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডার জরুরি রক্ষণাবেক্ষণের কাজ হবে।

এই কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য নীলফামারী পল্লী বিদ্যৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোর আটককে কেন্দ্র করে কোটালীপাড়ায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২২ এম


চোর আটককে কেন্দ্র করে কোটালীপাড়ায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি ঘটনায় চোর আটককে কেন্দ্রে করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়িঘর ভাঙচুর করার পাশাপাশি নারীসহ মোট ২০ জন আহত হয়েছেন। আহতদের অধ্যাপক স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এই সংঘর্ষের ঘটনা বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে ঘটে।

জানা যায়, উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে উপজেলার কাঠি গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে তাদের অফিসে রাখা হয়।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগ্রামের চিতশীর গ্রামের লোকজন এসে মাদক প্রতিরোধ কমিটির অফিসে ভাঙচুর চালায় এবং ঐ তিন চোরকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, "আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুল্লাহ মিলে গাড়ির ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়।"

তিনি আরো জানান, "এ খবর জানার পরে আমরা এই ৩ চোরকে আটক করে আমাদের অফিসে রেখে পুলিশকে খবর দিই।"

এর পর, কাঠিগ্রামের লোকজন এসে আমাদের ওপর হামলা করে, মারধর করে এবং আমাদের অফিস ও ঘরের ভাঙচুর করে। ওই সময় নারীসহ ২০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছে ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২), এবং জাহিদুল বরকতউল্লাহকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কাঠিগ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, "আমরা কাউকে মারধর করিনি। আমাদের লোকজনকে মাদক প্রতিরোধ কমিটির লোকজন মারধর করে আহত করেছে।"

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার টাকার জন্য হত্যা, অজ্ঞাত মরদেহের রহস্য উদঘাটন করল পিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২৩ এম


১০ হাজার টাকার জন্য হত্যা, অজ্ঞাত মরদেহের রহস্য উদঘাটন করল পিবিআই

জামালপুরের ইসলামপুরে লাগেজবন্দী অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম নায়েব আলী (৩৫), তিনি মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক হিসেবে পরিচিত ছিলেন নায়েব আলী। ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় মঙ্গলবার (২৩ জুন) অর্ধগলিত লাগেজবন্দি মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহটি অর্ধগলিত অবস্থায় দেখে প্রথমে কেউ চিনতে পারেননি। ২১ জুন নিখোঁজ হওয়ার পর নায়েব আলীর পরিবারও প্রথমে তাকে শনাক্ত করতে পারেনি।

মরদেহ উদ্ধার হওয়ার পর পিবিআই তদন্ত শুরু করে। তারা গলিত লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও জাতীয় পরিচয়পত্রের কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন শুরু হয়।

নিহত নায়েব আলী ২১ জুন তার বাড়ি থেকে বেরিয়ে ভোর ৪ টায় এক ট্রেন যাত্রীকে মেলান্দহ স্টেশনে পৌঁছে দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখোজি করে না পেয়ে ২২ জুন মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করেন তার ছেলে মমিনুল।

পিবিআই সাধারণ ডায়েরির সূত্র ধরে নিহতের পরিবারের সদস্যদের পুনরায় শনাক্তকরণের জন্য মর্গে নিয়ে যান। তখন তার পরনের কাপড় ও শরীরে থাকা তাবিজ দেখে স্বজনরা লাশ শনাক্ত করেন।

পরিচয় শনাক্ত হওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত শুরু করে পিবিআই। জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেছেন, হত্যাকাণ্ডের তদন্তের সময় প্রথমে নাহিদুল ইসলামের ওপর নজর দেওয়া হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে নিহতের মুঠোফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নাহিদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয় এবং নিহতের অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। যন্ত্রাংশগুলো আলাদা আলাদা স্থানে বিক্রি করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছে, মেলান্দহ উপজেলার নাহিদুল ইসলাম (৩০), সোলাইমান (৫০), শফিকুল ইসলাম (৪১), আবদুল কাদের (৫৪), রাসেল হোসেন (৩৪) এবং সাগর পাশা (২৬)।

নাহিদুল জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। তিনি জানান তার ১০ হাজার টাকা প্রয়োজন ছিল। টাকা সংগ্রহের জন্য নাহিদুল তার কিছু বন্ধুদের সঙ্গে মিলে রিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনার অনুযায়ী, নায়েব আলীকে তার অটোরিকশা ভাড়ার কথা বলে মেলান্দহে নিয়ে গিয়ে সেখানে একটি ঘরে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করেন। পরে তার মরদেহ একটি ড্রামে রেখে দেন। এই সময় অটোরিকশা বিভিন্ন যন্ত্রাংশে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। ২২ জুন ভোরে ইসলামপুরের বেনুয়ারচর এলাকার মাছের ঘেরে মরদেহটি ফেলে রাখেন।

এই ঘটনায় নিহতের ছেলে মমিনুল বাদি হয়ে ইসলামপুর থানায় হত্যার মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:৪৯ এম


হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে ৪-২ গোলের নাটকীয় জয় পেয়েছে মরক্কো। ম্যাচের শুরুতেই মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। মরক্কো গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ালে হাইতির গোলরক্ষক প্লাসিদে দুর্দান্ত কয়েকটি সেভ করে দলের সুবিধার দিকে অগ্রসর করেন। প্রথমার্ধের শেষ দিকে আশরাফ হাকিমি গোল করে সমতা ফেরান। কিন্তু ইসিদোর প্রায় ৩০ মিটার দূর থেকে অসাধারণ একটি গোল করে আবারও হাইতিকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে সাইবারি গোল করে ২-২ সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে মরক্কো পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে চাপের মুখে ফেলে। শেষ ১৫ মিনিটে বদলি হিসেবে নামা রাহিমি মরক্কোকে এগিয়ে দেন এবং ম্যাচের শেষ দিকে ইয়াসিন গেসিমের জন্য আরেকটি সুযোগ তৈরি করেন। রাহিমিই সুযোগ কাজে লাগিয়ে মরক্কোর চতুর্থ গোল করেন। ম্যাচের শেষে, অতিরিক্ত সময়ে হাইতির দাকেন্স নাজনের শট অসাধারণ ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক বোনো। জয় পেয়েও মরক্কো গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারে না। ফলে তাদের মেক্সিকোর মনতেরেতে যেতে হবে নকআউট পর্বের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:৫০ এম


টাইমস হায়ার র‌্যাংকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

২৪ জুন প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা গেছে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে। তবে এবার তা উন্নীত হয়ে ৪০১-৬০০ ব্যান্ডে পৌঁছেছে।

এই মাপকাঠিতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে টাইমস হায়ার এডুকেশন। এবছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

এই অর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই অগ্রগতি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি উল্লেখ করেন, শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কর্মকাণ্ড আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন। জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও উল্লেখ্য যে, জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো সমাজে এবং অর্থনীতিতে কী ধরনের ইতিবাচক প্রভাব ও অবদান রাখছে, তা মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এই বৈশ্বিক তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%