ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নলতায় ওয়ার্ড সভা ও মসজিদের অজুখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত


নলতায় ওয়ার্ড সভা ও মসজিদের অজুখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮ জুন সোমবার বিকাল ৪টায় ২নং ওয়ার্ড মাঘুরালী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ২নং ওয়ার্ড সদস্য মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ শামিম হোসেন, আব্দুল গফুর, আব্দুল কাদের, আব্দুল মজিদ, দক্ষিণ মাঘুরালী জামে মসজিদের সভাপতি মীর নুরউদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান। সভায় বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ও ২নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন। এদিকে ওয়ার্ড সভা শুরু হওয়ার আগে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় সহ সকল অতিথিবৃন্দ দক্ষিণ মাঘুরালী জামে মসজিদের মুসল্লিদের কাঙ্খিত অজুখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে একজন অবশ্যই হামে মারা গেছে এবং ৭ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

এভাবে ঘটনার পর, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬২৮ তে দাঁড়িয়েছে। এই সংখ্যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশিত হয়েছে।

এই ২৪ ঘণ্টায় ৯৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত করা হয়েছে এবং ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


ভাণ্ডারিয়ায় ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির খাঁন (৫৭) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির খাঁন ওই এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে এলাকায় মাদকের ডিলার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে ৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর এবং ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি যৌথ দল জামিরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবির খাঁনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলার পাচার প্রসঙ্গে রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ডলার পাচার প্রসঙ্গে রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিলেন বাণিজ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে জানিয়েছেন, আমদানি-রফতানির আড়ালে প্রতি বছর ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে।

সোমবার (৮ জুন) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন চলাকালে তিনি এ বিষয়টি সম্পূরক প্রশ্নে তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, "আমি দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি— এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো, টাকা পাচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কি কোনো পদক্ষেপ নেবেন কিনা।"

এরপর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আমদানি-রফতানির আড়ালে অসংখ্য বিষয় রয়েছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাচার হচ্ছে, এ বিষয়ে স্টাডির প্রয়োজন রয়েছে। শুনতে সহজ মনে হলেও প্রমাণ করা তত সহজ নয়। আমাদের দেশে ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। তবে নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাচার হচ্ছে। তথাপি, আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। রফতানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতিতে ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতিতে ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশ মন্ত্রীর

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ-সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে পর্যালোচনা সভায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতির অংশ হিসেবে সরকারি উদ্যোগে দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওয়ার্কিং পেপার তৈরির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ-সংশ্লিষ্ট সংস্থা এবং কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনার কথা বলেন।

সভায় দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, বিদ্যমান দুর্বলতা, স্মার্ট গ্রিড ব্যবস্থা, এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা চালুর সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রাক্কালে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় দ্রুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বিদ্যুৎ ব্যবস্থাকে নিরাপদ ও যুগোপযোগী করতে একটি জাতীয় গবেষণা কেন্দ্র (ন্যাশনাল রিসার্চ সেন্টার) প্রতিষ্ঠার গুরুত্বের কথা তুলে ধরেন।

এছাড়া, তিনি যোগ করেন, পারমাণবিক বিদ্যুৎ একটি উচ্চ প্রযুক্তিনির্ভর খাত এবং তাই বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা আবশ্যক। সে লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে (পিজিসিবি) প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, নিউক্লিয়ার বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞ আন্তর্জাতিক পরামর্শকদের মাধ্যমে ওই কনসেপ্ট পেপার মূল্যায়ন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই দেশের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে বহুমাত্রিক জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে গেছি এবং বর্তমানে কয়লা ও সৌরবিদ্যুতের পাশাপাশি পারমাণবিক বিদ্যুতের দিকেও অগ্রসর হচ্ছি। এজন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থার কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি বলেন, অতীতে বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় গড়ে তোলা হয়নি এবং ফলস্বরূপ, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে সিস্টেম বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও আধুনিক স্মার্ট অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় মন্ত্রী স্মার্ট গ্রিড ব্যবস্থা বিষয়ে বিস্তারিত কনসেপ্ট ও ওয়ার্কিং পেপার উপস্থাপনের জন্য পিজিসিবির প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ বিষয়ে দ্রুত কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপনের আশ্বাস দেন সংশ্লিষ্টরা।

মন্ত্রী আরও যোগ করেন, পারমাণবিক বিদ্যুৎ আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি উচ্চ প্রযুক্তিনির্ভর ও জটিল ব্যবস্থা হওয়ায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ আবশ্যক। তিনি বলেন, জনগণের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।

তিনি জানান, বিদ্যুৎ খাতের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে বিদ্যুৎ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ খাতের বর্তমান সক্ষমতা, চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%