ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে মেলবোর্ন


২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়ে মেলবোর্ন

২০২৮ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। এই আসরটি ঘিরে ইতিমধ্যে উভয় দেশের ১৪টি শহর ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) ফাইনাল আয়োজনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে।

২০২৮ সালের ২১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর চলবে। এই বৈশ্বিক ইভেন্টের ভেন্যু নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজকরা চলতি বছরের শুরুর দিকে সম্ভাব্য আয়োজক শহরগুলোর কাছ থেকে আগ্রহের প্রস্তাব আহ্বান করেছিলেন।

অস্ট্রেলীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪টি শহর আনুষ্ঠানিকভাবে ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) আয়োজক সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, শেষ পর্যন্ত ৮ থেকে ১০টি শহরকে আয়োজক হিসেবে নির্বাচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভেন্যুর চূড়ান্ত তালিকা নিশ্চিত হওয়ার পর ৪ থেকে ৬টি শহরের প্রস্তাব বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, ওড়না পেঁচিয়ে

আইসিসির শর্তাবলি মেনেই এই নির্বাচন প্রক্রিয়া চলছে। আয়োজকরা ভৌগোলিক বিস্তৃতি, পরিচালনগত দক্ষতা এবং বাণিজ্যিক বিবেচনার মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

অস্ট্রেলীয় গণমাধ্যম আরও জানিয়েছে, আয়োজকরা খুব বেশি সংখ্যক ভেন্যুতে ম্যাচ ছড়িয়ে দিতে চাইছেন না। তাদের মতে, একটি সুসংহত সময়সূচি কারগিরি বা ব্যবস্থাপনার কাজ সহজ করবে, পরিচালনগত পরিকল্পনা উন্নত করবে এবং পুরো টুর্নামেন্টজুড়ে দল, কর্মকর্তা ও দর্শকদের ভ্রমণের চাপ কমাবে।

আয়োজক শহরের সংখ্যা কম হলে সময়সূচি নির্ধারণে নমনীয়তা বাড়বে এবং উভয় আয়োজক দেশেই আরও সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু হিসেবে এর খ্যাতিকে আরও সুদৃঢ় করছে। এমসিজি অতীতে বেশ কয়েকটি বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ১৯৯২ ও ২০১৫ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এবং ২০২২ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

আরও পড়ুন: ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে কৌশলগত উদ্যোগ চলছে: বিমানবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে কৌশলগত উদ্যোগ চলছে: বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানিয়েছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে।

তিনি সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসে বিএএফ বাশার ঘাঁটিতে অনুষ্ঠিত বাংলাদেশ সেন্টার অব এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ এর সেমিনারে এই তথ্য জানান।

সেমিনারে দেশকে আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে কৌশল এবং ভবিষ্যত পরিকল্পনায় নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বিমানবাহিনী প্রধান বলেন, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার জন্য দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা অন্যতম প্রধান দায়িত্ব। এই জন্য, দেশের বিমানবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল পরিকল্পনা চলছে।

এ সময় তথ্য ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর মন্তব্য করেন, ‘দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং নতুন নতুন কৌশলগত জোটের উত্থানের ফলে দেশে নিরাপত্তা ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সুরক্ষার জন্য সরকার সর্বাধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমনের ২১ রানের ম্যাচে হারল লাহোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ইমনের ২১ রানের ম্যাচে হারল লাহোর

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথম দুই ম্যাচ জয়ের পর অবশেষে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি, লাহোর কালান্দার্স, হারল। নিজেদের তৃতীয় ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে তারা ৫৩ রানে হেরে যায়। এ ম্যাচে বাংলাদেশের পারভেজ হোসেন ইমন ১৩ বলে ২১ রানের ইনিংস খেলেন।

গতরাতে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে গায়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ পায়। দলের হয়ে ৩৫ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিনি ৬টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান।

এছাড়া মোহাম্মদ হারিস ৩৪ এবং রোমারিও শেফার্ড ১৯ বলে ২৯ রান করেন। বল হাতে লাহোরের মাইকেল ব্রেসওয়েল ও মেহেরান মুমতাজ ২টি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লাহোর। চার নম্বরে ব্যাট হাতে নেমে মারমুখী মেজাজে শুরু করেন ইমন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন এবং বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ১৩ বলে ২১ রানের বেশি রান করতে পারেননি ইমন।

ইমন ফিরে যাওয়ার পর লাহোরের হয়ে আর কোন ব্যাটার প্রতিপক্ষ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হননি। ফলে, ১৭.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় লাহোর।

লাহোরের হয়ে প্রথম ম্যাচে ৯ বলে ৩ এবং দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ইমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় নবজাতকের মৃত্যুর পর বাতিল হওয়া লাইসেন্স আবার ফিরে পেয়েছে। সরকার হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে কর্তৃপক্ষ। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আপিল করে। ওই আপিলের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলে তা সন্তোষজনক মনে করা হয়। এ কারণে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে পালন করা।

এছাড়া, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


নরসিংদীতে ২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এই অভিযানের সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুটি মামলা দায়ের করে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো সরাতে দীর্ঘ সময় লেগেছে। অভিযানে আটক দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%