প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জানিয়েছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে।
তিনি সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসে বিএএফ বাশার ঘাঁটিতে অনুষ্ঠিত বাংলাদেশ সেন্টার অব এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ এর সেমিনারে এই তথ্য জানান।
সেমিনারে দেশকে আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে কৌশল এবং ভবিষ্যত পরিকল্পনায় নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বিমানবাহিনী প্রধান বলেন, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার জন্য দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা অন্যতম প্রধান দায়িত্ব। এই জন্য, দেশের বিমানবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল পরিকল্পনা চলছে।
এ সময় তথ্য ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর মন্তব্য করেন, ‘দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং নতুন নতুন কৌশলগত জোটের উত্থানের ফলে দেশে নিরাপত্তা ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সুরক্ষার জন্য সরকার সর্বাধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে। আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন