০৪:৪৯ পি.এম
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।’
তিনি এই মন্তব্যটি করেছেন রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
তিনি আরও মন্তব্য করেন, ‘একটা বিষয় সব সময় আপনারা ধরে রাখবেন রুল অব ল অ্যান্ড জাস্টিস ইনসাফ। এ দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা সমাজকে অনেকখানি এগিয়ে নিতে পারব। দুর্ভাগ্যবশত বিগত সময়ের বেশ কিছু সময় ধরে এই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং সেই সম্ভাবনা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘যদি আমরা প্রভাবমুক্ত একটি জুডিশিয়াল তৈরি করতে পারি, তবে সাধারণ নাগরিকরা উপকৃত হবে। আমরা যদি প্রশাসনকে দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টের কমিটিগুলোকে কার্যকরী করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।’
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন