০৫:৫৪ পি.এম
বিশ্বকাপের প্রথম ম্যাচে চোটের কারণে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। হাইতির বিপক্ষেও ব্রাজিলের তারকা নেইমার নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, নকআউট পর্বের আগে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে মাঠে দেখা সম্ভব নয়। নেইমারের অনুপস্থিতি যে ব্রাজিলের জন্য বড় ধাক্কা, তা নিঃসন্দেহে বলাই যায়। অন্যদিকে, হাইতির জন্য এটি বাড়তি আত্মবিশ্বাসের উৎস হিসেবে কাজ করতে পারে। দলের কোচ সেবাস্তিয়েন মিগন মনে করিয়ে দিয়েছেন, অতীতে নেইমারবিহীন ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তার।
ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনকালে ব্রাজিলের বিপক্ষে জয় দেখেছিলেন মিগন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বিশ্বাস করেন, নেইমার না থাকলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অঘটন ঘটানোর সুযোগ বাড়িয়ে দেয়। তাই আসন্ন ম্যাচে যদি ব্রাজিল তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়া মাঠে নামে, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দিতে চায় হাইতি। কোচ মিগনের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট।
মিগনে বলেছেন, ‘আমি একটি লক্ষণ দেখতে পাচ্ছি, চার বছর আগে, যখন আমি ক্যামেরুনের কোচিংয়ে ছিলাম। নেইমার খেলেনি ওই ম্যাচে। আমি মনে করতে পারছি না কেন, এটা কি নিষেধাজ্ঞার কারণে নাকি ইনজুরির কারণে, কিন্তু আমি ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি। ইতিহাস গড়তে আমরা এই সুযোগের সুবিধা নিতে চেষ্টা করব।’
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শুভসূচনা
হাইতির লক্ষ্য হলো পরের রাউন্ডে ওঠা এবং দেশের মানুষের জন্য খুশির উপলক্ষ তৈরি করা। মিগনে বলেছেন, ‘সবশেষ ৫২ বছর আগে আমরা বিশ্বকাপে ছিলাম। আগামীকাল ব্রাজিলের বিপক্ষে খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করতে যাচ্ছি। এখন আমাদের এই উপলক্ষ তৈরি করতে হবে কারণ হাইতিয়ান ভক্তরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আমার খেলোয়াড়দের এই বার্তা দিতে চাই। আমি আশা করি আমরা হাইতিয়ানদের তাদের দল নিয়ে গর্ব করতে পারব। স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ভাবমূর্তি তৈরি করেছিলাম। আগামীকাল ম্যাচ হবে আরও ভালো, আমরা কী করতে পারি সেটা দেখানোর সুযোগ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন