ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মামলার নথিপত্র ছিনতাই


বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়ায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় আছেন। ঘটনার সময় এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে শহরের বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। মঙ্গলবার (৯ জুন) দিনগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসআই মইনুল ইসলামের ডান পায়ে ছুরিকাঘাত করা হয়। দুর্বৃত্তরা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং পরে সে নিজেই একজন অটোরিকশাচালকের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আহত এসআই মইনুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

তিনি যে উল্লেখ করেছেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে, বা অন্য কথায় বলতে গেলে- পূর্ণমাত্রার যুদ্ধ।’ এই প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিকার ও উন্নয়নের স্বার্থে ঐক্য বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


অধিকার ও উন্নয়নের স্বার্থে ঐক্য বজায় রাখুন: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের পরিকল্পনা রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করার।

তিনি বুধবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে অংশীদারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের প্রধান বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবে। তিনি অধিকার ও উন্নয়নের স্বার্থে নিজেদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এগোনো জরুরি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লংটার্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন সম্ভব। তিনি বলেন, ভবিষ্যতে সন্তানদের উন্নতি নিশ্চিত করতে কাজ করা দরকার। শুধু ঋণের মাধ্যমে সব কিছু করবেন না। বরং বড় পরিকল্পনা গ্রহণ করে এগোতে চাই।

মন্ত্রণালয়ের পাশাপশি তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে জানান, বিনিয়োগে কিছু উন্নতি না হওয়া পর্যন্ত কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব নয়। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন নারীদের ক্ষমতায়নের পথ সুগম করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


টাঙ্গাইলে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন কারাবন্দিরাও

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা এখন তুঙ্গে। এই বিশ্বজনীন উৎসবের আনন্দ থেকে যেন কারাবন্দিরা বঞ্চিত না হন, সে লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারে বড় পর্দায় খেলা দেখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে।

বুধবার (১০ জুন) টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের আমেজ যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক কারাবন্দিদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শরীফা হক নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার অনুরোধ জানান। বন্দীদের সেই প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশন স্থাপনের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক জানান, একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দিদেরও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘কারাবন্দিরা যখন অনুরোধ করলেন, তখন আমার মনে হয়েছে তাদেরও এই বিনোদনের সুযোগ পাওয়া উচিত। সেই মানবিক ভাবনা থেকেই ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপনের মাধ্যমে তাদের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।’

কারাগারের ভেতরে সরাসরি খেলা দেখার সুযোগ পাওয়ায় কারাবন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও ফুটবলের এই বিশ্ব আসর উপভোগ করতে পেরে তারা আনন্দিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বন্দীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনে সহায়ক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাট মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার পাঁচ, মাদক সেবনের উপকরণ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


নওগাঁর ধামইরহাট মাদক সেবনের আস্তানায় পুলিশের হানা, গ্রেফতার পাঁচ, মাদক সেবনের উপকরণ জব্দ

পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০/০৬/২০২৬ তারিখ : বিকাল ১৭.৫০ ঘটিকার দিকে ধামইরহাট থানাধীন ৪নং উমার ইউপির বাখরপুর গ্রামস্থ ধৃত আসামি মোঃ মনছুর আলী এর বসতবাড়ির রান্না ঘরের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০৫ পাঁচ জন মাদক সেবী ১| মোঃ জয়নাল হোসেন(৪৬), পিতা-মোঃ ইসমাঈল হোসেন,মাতা- মোসাঃ জরিনা বেগম, সাং-দৌলতপুর, ২| মোঃ মাহবুব আলম @ লেবু (৩৫), পিতা- মোঃ ময়েন উদ্দিন, মাতা-মোসাঃ মাহমুদা খাতুন, সাং-মালাহার,৩| মোঃ হাছেন আলী(২৭),পিতা-মৃত বাবুল হোসেন,মাতা-সোছাঃ ফেরেজা বিবি,৪| মোঃ মনছুর আলম(২৮),পিতা-মৃত মুকুল হোসেন,মাতা-মোসাঃ মঞ্জুয়ারা,৫| মার্সেল সরেন(৩৫),পিতা-জসেব সরেন,মাতা-স্বর্গীয় বুদিন হাসদা, সর্ব সাং-বাখরপুর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁগনকে গ্রেফতার করা হয়।

আইনগত ব্যবস্থাঃ প্রক্রিয়াধীন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%