০৭:৩৮ পি.এম
জামায়াতের বিরুদ্ধে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপিপ্রার্থী শামীম হোসেন। সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ব্যক্তিগত ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই ভিডিওর বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন শামীম হোসেন। বুধবার (২২ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে জামায়াতের বিরুদ্ধে এমন সমালোচনা করেন। শামীম তার পোস্টে বলেছেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ইসলামী শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে।

আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।” এর আগে সোমবার (২০ জুলাই) রাতে একটি তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি নিয়ে মুহূর্তেই দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন