প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী মাঝিবাড়ি এলাকায় এক মুদি দোকানির জমানো টাকা ইঁদুরে কেটে নষ্ট করে দেওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার ফলে স্থানীয় মাতৃ ভাণ্ডার দোকানের মালিক রাতুল মন্ডল প্রায় ১২ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভুক্তভোগী রাতুল মন্ডল জানান, তিনি প্রতিদিন দোকানের পণ্য বিক্রির টাকা একটি পাত্রে জমিয়ে রাখতেন। পরে প্রয়োজনের সময় পাত্রটি খুলে দেখে তিনি চমকে যান, কারণ ভেতরে থাকা টাকাগুলোর বেশির ভাগই ইঁদুরে কাটা হয়ে নষ্ট হয়ে গেছে। এই কারণে তার প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, “দোকানের বিক্রির টাকা কষ্ট করে জমিয়েছিলাম। কিন্তু ইঁদুরে টাকাগুলো কেটে নষ্ট করে দিয়েছে। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব বুঝতে পারছি না।” স্থানীয়রা জানান, এমন ঘটনা বিরল হলেও নগদ অর্থ দীর্ঘদিন ঘরে বা অনিরাপদ স্থানে সংরক্ষণ না করে ব্যাংক বা নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। এই ঘটনার কারণে এলাকায় আলোচনা শুরু হয়েছে এবং ভুক্তভোগী দোকানির ক্ষতিতে স্থানীয়দের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন