ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ জয়নুল আবদিনের


দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ জয়নুল আবদিনের

বিএনপির অভ্যন্তরীণ বিভেদ-বিভক্তির সুযোগ নিয়ে একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১১ জুলাই) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

জয়নুল আবদিন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ, বিভক্তি ও বিরোধের কারণে একটি দল দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সে সুযোগ দেওয়া হবে না।’

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা আরো বলেন, ‘গত ১৬ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না। দেশে স্বৈরতন্ত্র কায়েম ছিল। সংবিধানকে গলাটিপে হত্যা করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছর সময় পর দেশে নির্বাচিত সরকার এসেছে। তাই বর্তমান সরকারকে সবাইকে সহযোগিতা করতে হবে।’

জয়নুল আবদিন বলেন, ‘ভুল হলে জনগণের কাছে তা স্বীকার করতে হবে। মানুষ ক্ষমা করে দেবে। তাই সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের কাজ করতে হবে।’

অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজসহ বিএনপির উপজেলা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

রুমিন ফারহানা, তিনয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য, বলেছেন, ‘যত সহজে আপনারা বলেন আরেকটা গণ-অভ্যুত্থান আমরা করবো, বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না।’

তিনি এর পিছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন, ‘গণ-অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল চব্বিশে, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। পরে যখন মানুষ দেখল, এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান। অদ্ভুতভাবে কিছু নেই থেকে শতকোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না?’

তিনি আরও বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুর‍্যাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল?’ এই বিষয়ে তিনি মন্তব্য করেন এবং একাত্তর আর চব্বিশকে কেন মুখোমুখি করা হলো, সেই প্রশ্নও তিনি তোলেন।

রুমিন ফারহানা গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সেটা আগে জানলে কয়জন রাস্তায় আন্দোলনে নামতেন, সেকথাও তিনি উল্লেখ করেন।

তথ্য অনুযায়ী, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০–এর গণ-আন্দোলনের পর দেশের মানুষের প্রতারণার বিষয়টি তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে।’

এ আলোচনা সভায় রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদ, জেএসডির সহ-সভাপতি নুরুল আখতার, সিরাজ মিয়া এবং আরও অনেকে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মেসি চাইলে আরও অনেক দিন শীর্ষেই থাকবেন’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


‘মেসি চাইলে আরও অনেক দিন শীর্ষেই থাকবেন’

মেসি-স্কালোনি জুটিতে বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও তার ছন্দে কমে যাওয়ার বিপরীতে দুরন্ত পারফরম্যান্সের নিদর্শন দেখা যাচ্ছে।

বিশ্বাস না হলে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে চোখ বুলালেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। ২০২৬ বিশ্বকাপে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। যা একক বিশ্বকাপে ৩৯ বছর বয়সী তারকার সর্বোচ্চ। পূর্ববর্তী রেকর্ডটি ছিল ২০২২ বিশ্বকাপে, যেখানে ৭ গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির এই অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লিওনেল স্কালোনি মন্তব্য করেছেন, মেসি যত দিন খেলবে, তত দিন তিনি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে থাকবে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারবেন না। এর আগে আমি বহুবার বলেছি— ও যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে। কোচ বলেই এ কথা বলছি না, তা সত্যিকার অর্থেই বিশ্বাস করি।’

মেসির সেরাটা দেওয়ার সময়কে কিভাবে দেখেন জানতে চাইলে স্কালোনি বলেন, মেসি যন্ত্রের মতো কাজ করে। আর্জেন্টিনার কোচ বললেন, ‘লিও সব ম্যাচেই কমবেশি একই রকম দৌড়ায়। ফিটনেস কোচের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে। তার ফলে ফলও পাচ্ছে। এক বিষয় স্পষ্ট, সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর যখন সে নিজের সেরাটা দেয় এবং বুঝতে পারে সুযোগ তৈরি করতে পারছে, তখন সে একটি যন্ত্রের মতো কাজ করে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
একমাস ২২ দিন পর

দিনাজপুরের মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


দিনাজপুরের মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং খনিতে এক মাস ২২ দিন পর পাথর উত্তোলন আবার শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

জানা গেছে, পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ার কারণে গত ১৯ মে সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানির পর আবার উৎপাদন শুরু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন জানান, অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরকের মজুত শেষ হয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ ছিল। বর্তমানে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। এই বিস্ফোরক ব্যবহার করে প্রায় আড়াই মাস পাথর উত্তোলন কার্যক্রম চালানো সম্ভব হবে। আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক খনিতে পাথর উত্তোলনের কাজ করছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের পুনঃ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছে।

খনি সূত্র জানায়, সময়মতো বিস্ফোরক সরবরাহ না হওয়ার কারণে এর আগেও কয়েক দফা উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২৫ ও ২০২২ সালেও বিস্ফোরক সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ ছিল। তার আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন উৎপাদন বন্ধ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর সহযোগী তাপস গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর সহযোগী তাপস গ্রেফতার

বরিশালে সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা তথা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তাপস পাড়ৈকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এএসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকার 'মন খুশি বেকারি'তে বিশেষ অভিযান পরিচালনা করে। অত্যন্ত সাহসিকতা ও কৌশলের সাথে পুলিশ দল অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার বিবরণী অনুযায়ী, গত ২১ জানুয়ারি সন্ধ্যা ৬:১৫ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠ সংলগ্ন রাস্তায় সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে গতিরোধ করে শীর্ষ সন্ত্রাসী নাককাটা রুবেল, তাঁর সহযোগী তাপস পাড়ৈ এবং গাঁজা রফিক। সন্ত্রাসীরা সেবার সাংবাদিক আসলামকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এই ঘটনার পর, সাংবাদিক মাছুদুর রহমান আসলাম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন এবং তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে আজ কোতোয়ালি মডেল থানা পুলিশ কাউনিয়া বিসিক এলাকায় ঢুকে সফল অভিযানটি চালায়।

স্থানীরা জানায় এবং পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত তাপস পাড়ৈ বরিশাল নগরীর চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী নাককাটা রুবেল-এর প্রধান সহযোগী হিসেবে পরিচিত এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ইতালি শহীদ-এর ডান হাত।

সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয়দের অভিযোগ, আসামি তাপসের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে যদি তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতে তাঁর কাছে থাকা গোপন আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%