০৫:৫৪ পি.এম
সংসদে বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আপনারা প্রতিটি জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সঙ্গে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন ৭১ সালে।’
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এই কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, ‘আজকে অনেক সংসদ সদস্য আদ্-দ্বীন নিয়ে কথা বলেছেন। বলেছেন, ২০০ থেকে ২৫০ টাকায় তারা ডায়ালাইসিস করায়, সত্য। মাথাব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? না, কাটা যায় না।’
ফলে যারা মাথা কাটে, তাদের বিচারের আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করবেন? করতে পারেন না। আনতে হবে।’
আরও পড়ুন: ‘জনপ্রতিনিধিদের সব সমস্যা সমাধান সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি, সেন্ট্রাল এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত অক্সিজেনের অভাবে একই দিনে ছয় নবজাতকের মৃত্যুর কথা উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গত মে মাসে আদ্-দ্বীন হাসপাতালে চরম অবহেলা এবং অসতর্কতার কারণে ছয়টি মায়ের বুক খালি হয়েছে। হাইপারক্যাপনিয়ায় আক্রান্ত হয়ে শিশুদের হাত-পা কাঁপার সময় সেখানে এসি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জরুরি অক্সিজেন সাপোর্টও ছিল না। ১৬ থেকে ১৭ জন মা তখন সন্তানদের বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে ছোটাছুটি করছিলেন, কিন্তু সেখানে কোনো অন-ডিউটি ডাক্তার পাওয়া যায়নি, এমনকি নার্সরাও ডাকলে সাড়া দেননি।’
তিনি আরও বলেন, ‘কার্বন ডাই-অক্সাইডের বিষক্রিয়ায় নিরীহ শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।’ ঘটনাটির পরদিন তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলে এ গুরুতর অবহেলার প্রমাণ পেয়েছেন বলে সংসদকে জানিয়েছেন।
মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, এমন নির্মম ঘটনার পরও হাসপাতালের মালিকপক্ষ ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর বা সান্ত্বনা দেওয়ার ন্যূনতম নৈতিক সৌজন্যতা দেখায়নি।
আরও পড়ুন: মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, আমিনুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন