০৫:৫৭ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় পুলিশ রংপুর থেকে এক সিকিউরিটি গার্ডকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মো. আইয়ুব আলী (৫৬) কক্সবাজারের বাসিন্দা।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা। পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম ও কালেকশন বুথ বন্ধ করে নিরাপত্তাকর্মীরা খাবার খেতে যান। পরে বিকেলে টাকা গণনার সময় দেখা যায়, এক হাজার টাকার নোটের ১৭টি বান্ডেল নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথ খুলে টাকাগুলো সরিয়ে নিচ্ছেন।
এই ঘটনায় থানায় মামলা করার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আইয়ুব আলীকে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন