প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী বাজারে ঘটে যাওয়া একটি ঘটনায় একটি ছাগলকে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর মূল অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরের দিকে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এই চাঁন বাদশা সাবুদ্দিনের ছেলে।
এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা করার উদ্দেশ্যে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয়রা অবলা প্রাণীর প্রতি এমন নির্মমতার তীব্র প্রতিবাদের আওয়াজ তোলেন এবং তার শাস্তির দাবি জানান।
এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ-কে পুলিশের হাতে গ্রেফতার করা হয়। এরপর রবিবার ভোরে চাঁন বাদশা গ্রেফতার হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ফেসবুকে ভিডিওটি দেখার পর পুলিশ তদন্তে নামে। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেফতার করা হয় এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন