ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


বিশ্বম্ভরপুরে চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় জরিমানার কার্যক্রম সংঘটিত হয়েছে।

অভিযানকালে আনিকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বাররের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

র‍্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবাদানকারী প্রতিষ্ঠানকে গ্রাহকের আর্থিক, স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান এসব বিধিকে যথাযথভাবে অনুসরণ না করায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:১৬ এম


রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন উচ্চতায় নিজের নাম লিখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ইতিহাস গড়েন তিনি, এরপর আরও একটি গোল করেন। শেষ দিকে হ্যাটট্রিক বঞ্চিত হন একটুর কারণে। এই দাপুটে পারফরমেন্সের জন্য পর্তুগাল বড় জয় অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ম্যাচের ৬ মিনিটে জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে রোনালদো দলকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে ইতিহাস গড়লেন, কারণ তিনি হলেন প্রথম ফুটবলার যিনি টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করলেন।

১৭ মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান বাড়ান। পরে ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে রোনালদোর দ্বিতীয় গোলটি আসে। প্রথমার্ধেই পর্তুগাল ৩-০ ব্যবধান তৈরি করে।

দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমেছে, তবে গোলের ধারা থামেনি। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতে গোলের পর ব্যবধান হয় ৪-০। ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইনকে ৫-০ করার কাজটি করেন।

পুরো ম্যাচেই পর্তুগাল আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু ব্যক্তিগতভাবে রোনালদোই সকলের নজর কেড়েছেন। তিনি একাধিক সুযোগ তৈরি করেছেন এবং বেশ কয়েকটি শট নিয়েছেন। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছেও চলে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি আর তাঁর নামের পাশে যুক্ত হয়নি।

এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। তিনি পেছনে ফেলেছেন ইউসেবিওকে। ৪১ বছর বয়সেও রোনালদোর এ ধরনের পারফরম্যান্স প্রমাণ করে যে, বড় মঞ্চে এখনও তিনি কতটা কার্যকর। দলকে বড় জয় এনে দিয়ে নকআউট পর্বের পথে শক্ত অবস্থান তৈরি করেছে পর্তুগাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:২৪ এম


হাদি হত্যায় মমতার মন্তব্য নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চায় জামায়াত

পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চান।

শফিকুল ইসলাম মাসুদ এর পাশাপাশি তিনি ঋণখেলাপি সংক্রান্ত মামলায় জড়িত দুই সরকারদলীয় সংসদ সদস্যের অবস্থান এবং শরিফ ওসমান হাদির হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মূক্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যসহ আরও সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়েও বক্তব্য দেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ার মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারছি না। তিনি বলেন, মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল- ‘আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতালপাতাল হবে’। শফিকুল ইসলাম মাসুদ এসব প্রসঙ্গগুলো বাড়তে না দেওয়ার জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস চিঠি দিয়ে সংসদকে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। তিনি জানান, যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন।

অন্য বিষয়গুলোর প্রসঙ্গে স্পিকার বলেন, আদালতে বিচারাধীন বিষয় এবং গুজব জাতীয় সংসদের আলোচ্য হতে পারে না। তিনি বলেন, ‘গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।’

একই সঙ্গে তিনি আরও জানান, কোনো সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এলে সংসদকে যথাসময়ে তা জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংস করছে বিজেপি, কঠোর হুঁশিয়ারি দিলেন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:২৫ এম


ভারতে মসজিদ-মাদরাসা ধ্বংস করছে বিজেপি, কঠোর হুঁশিয়ারি দিলেন ওয়াইসি

ভারতের রাজস্থানের সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা ও দরগাসহ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা ধ্বংস ও অপসারণের ঘটনা বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি।

রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াইসি অভিযোগ করেন, রাজস্থানের সীমান্তবর্তী কয়েকটি জেলায় প্রশাসন পরিকল্পিতভাবে মুসলিমদের ধর্মীয় স্থাপনাগুলোকে উচ্ছেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এআইএমআইএমের বিকানের জেলা সভাপতি শফি জামিল কাসমির তথ্য উল্লেখ করে তিনি জানান, বিকানেরে চারটি এবং ফালোদি, জয়সলমের ও বারমের এলাকায় আরও নয়টি মসজিদ ও দরগা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি শতাধিক ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওয়াইসির ভাষ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে এনে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, প্রথমে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে স্থাপনাগুলো চারণভূমির ওপর নির্মিত। তবে স্থানীয়রা প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর অনুমোদন ও নথিগত জটিলতার বিষয়টি সামনে আনা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়ে ওয়াইসি বলেন, এই উচ্ছেদ কার্যক্রম বৈষম্যমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনসম্মত নয়। তাই অবিলম্বে এ ধরনের অভিযান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে বিষয়টি নিয়ে রাজস্থান রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর ও হাইমচরে অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড স্থাপনের লক্ষ্যে যাচাইয়ের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:২৭ এম


চাঁদপুর ও হাইমচরে অর্থনৈতিক অঞ্চল এবং ইপিজেড স্থাপনের লক্ষ্যে যাচাইয়ের কার্যক্রম শুরু

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি চাঁদপুর সফরে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বক্তব্যের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য সালেহ আহমেদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার (২৩ জুন, ২০২৬ খ্রি.) সকালে সরকারি সফরের উদ্দেশ্যে চাঁদপুরে প্রবেশ করে।

মঙ্গলবার সকালে ১১ টার সময়, বেজা প্রতিনিধি দলের সদস্যরা চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর মৌজার প্রায় ৬০১৪.৪৯ একর জমির সাইট পরিদর্শন করেন। এর পরে তারা হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বেজার জন্য বন্দোবস্তপ্রাপ্ত জমি পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলটি এদিন চাঁদপুর জেলায় অবস্থান করে প্রস্তাবিত খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক উপযোগিতা ও সম্ভাব্যতা পরিদর্শন করেছে।

পরিদর্শনের সময় সালেহ আহমেদের নেতৃত্বাধীন এই টিমে উপস্থিত ছিলেন মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-১), পরিচালক (পরিবেশ ও উন্নয়ন), ইনভেস্টমেন্ট প্রমোশন কনসালটেন্ট, প্রাইড প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট এবং বেজার জুনিয়র আরবান প্ল্যানার।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%