প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা কার্যকর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, চিকিৎসা অনুশীলন এবং ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় জরিমানার কার্যক্রম সংঘটিত হয়েছে।
অভিযানকালে আনিকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আব্দুল আজিজকে ১০ হাজার টাকা, বিশ্বম্ভরপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক মো. নাজমুল হাসানকে ১৫ হাজার টাকা, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বাররের মালিক আবুল কাহারকে ১৫ হাজার টাকা এবং পলাশ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর’স চেম্বারের মালিক আবু সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেবাদানকারী প্রতিষ্ঠানকে গ্রাহকের আর্থিক, স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু কিছু প্রতিষ্ঠান এসব বিধিকে যথাযথভাবে অনুসরণ না করায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান শুরু করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন