ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সিংগাইরে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা


সিংগাইরে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

 

বিশ্বজুড়েই চলছে ফিফা বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

সারা দেশের ন্যায় ফুটবল উন্মাদনায় মেতেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ক্রীড়ামোদীরাও। বিশ্বকাপের এই উন্মাদনা গ্রামগঞ্জের ফুটবলপ্রেমী আবালবৃদ্ধবনিতার মাঝে আরো ছড়িয়ে দিতে উপজেলার খান বানিয়ারায় অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ।

আরও পড়ুন: রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের অর্ধদিবস সড়ক অবরোধ

হাজারো ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে বিজয়ী হন আর্জেন্টিনা।

এদিন খেলা শুরু হওয়ার আগেই খান বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয় দর্শকদের আনাগোনা। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় খেলার মাঠ। বিকেল ৫টায় খেলা শুরু হয়। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ অন্যান্য দলের ফুটবলপ্রেমী জনতা।

জার্সি গায়ে ও পতাকা হাতে নিয়ে হর্সধ্বনি ও করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা দেন উভয় দলের ফুটবল ভক্তরা।

খেলা শুরুর বাঁশি বাজতেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাঝেও ম্যাচটি হয়ে ওঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

খেলার ধারাভাষ্য প্রদান করেন এইচ আর হানিফ।

খেলার উত্তেজনা ও রোমাঞ্চকর মুহূর্তে তার কাব্যিক শব্দচয়ন ও চমৎকার প্রাণবন্ত ধারাভাষ্যে উপস্থিত দর্শকদের মধ্যে এক দারুণ উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার খেলোয়াড় তাহসিন ও ফাহিমের পায়ে দুটি গোল পেয়ে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের খেলোয়াড় রনি একটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন। শেষ মুহূর্তে ফাহিমের পায়ে আরো একটি পেয়ে শিরোপা নিশ্চিত করেন আর্জেন্টিনা। খেলার নির্ধারিত সময়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনা। খেলা শেষে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে প্রীতির বার্তা দেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী দল আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে একটি সাদা খাসি (ছাগল) রানার্সআপ দল ব্রাজিলের খেলোয়াড়দের হাতে একটি কালো খাসি পুরস্কার হিসেবে তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং উভয় দলকে স্মারক ট্রফি প্রদান করা হয়। এ ছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন দুই দলের গোলরক্ষক। তাঁদের উভয়কেই পুরস্কার হিসেবে একটি করে লাল মোরগ দেওয়া হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩

খেলার প্রধান পৃষ্ঠপোষক জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়ামোদী নূর এ জামান পিয়াস বলেন, বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় সারা বিশ্বে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই উৎসাহ উদ্দীপনা গ্রামগঞ্জের তরুণ, যুবক ও আবালবৃদ্ধবনিতার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। ফুটবল খেলার প্রতি দেশের লক্ষকোটি মানুষের ভালবাসাই বলে দেয় বাংলাদেশও একদিন ফুটবল বিশ্বকাপে নাম লেখাবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান তিনি।

খেলার অন্যতম উদ্যোক্তা নারী সমাজ হিতৈষী নাফিসা আনজুম খান বলেন, পুরো বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবল জ্বরে ভোগছে। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আনন্দ গ্রামীণ জনপদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় দুটি দলের সমর্থকদের মধ্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, বিশ্বকাপ ফুটবল সরাসরি না দেখতে পারলেও দেশের মাটিতে নিজ এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আনন্দ উপভোগ করেছি। পাশাপাশি এই খেলা দেখে মুগ্ধ হন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী মানুষ।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান খান মোহাম্মদ আলী, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু, সমাজ হিতৈষী মোশাররফ হোসেন খান আরজু, মনিরুজ্জামান খান (মনু), আজমীর খান লিপু, আর্জেন্টিনা দলের টিম ম্যানেজার প্রবাসী মোসলেহ উদ্দিন খান সেলিম ও ব্রাজিল দলের টিম ম্যানেজার শফিকুল আলম খান চন্দনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩ ও আহত ১৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাইল ক্রিস্টোফার লারিনের এক গোলের কারণে সমতায় ফিরে এসেছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৪৯ এম


কাইল ক্রিস্টোফার লারিনের এক গোলের কারণে সমতায় ফিরে এসেছে কানাডা

কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার লড়াইয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ জমে উঠেছে। বিশ্বকাপে খেলতে নেমে প্রথমার্ধে স্বাগতিক কানাডা একটি গোল হজম করেছিল। তবে, খেলার দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে কাইল ক্রিস্টোফার লারিনের গোলে তারা সমতায় ফিরতে সক্ষম হয়েছে।

ঘরের মাঠ টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে ২১তম মিনিটে কর্নার কিক থেকে ফরোয়ার্ড লুকিকের গোলে বসনিয়া এগিয়ে যায়। এরপরও একের পর এক আক্রমণ করলেও কানাডা সমতা ফেরাতে পারছিল না।

প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত তারা বসনিয়ার শক্তিশালী রক্ষণে বারবার আঘাত হেনেছে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেদ না করতে পারায় তারা গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কানাডা আক্রমণের কৌশল বাড়ায়। ৫২তম মিনিটে কানাডার এক ফুটবলারের জোরালো শট প্রতিহত করেন বসনিয়ার ডিফেন্ডার।

অবশেষে কানাডা কাঙ্ক্ষিত গোল পাওয়া শুরু করে ৭৮তম মিনিটে, যখন ডি বক্সের ভেতর থেকে স্ট্রাইকার লারিনের জোরালো শট বসনিয়ার এক ফুটবলারের শরীর দিয়ে সরাসরি জালে প্রবেশ করে। এই গোলে আনন্দে উল্লাসিত হয়ে ওঠে টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে উপস্থিত হাজারো কানাডা সমর্থক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে উৎসবমুখর পরিবেশে 'ক্যারিয়ার ফেস্ট ২০২৬' শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০২:৫১ এম


চুয়েটে উৎসবমুখর পরিবেশে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুক্রবার (১২ জুন) থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী 'চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৬'। এ অনুষ্ঠানটি চুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত হয়, যা ১৩ জুন পর্যন্ত চলবে। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠনে সহায়ক একাধিক সেশন ও কার্যক্রম রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথম দিনের আয়োজনে টেকনিক্যাল সেশন, বিসিএস ও ব্যাংকে চাকরির প্রস্তুতি এবং উদ্যোক্তা হওয়ার উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়। এর সঙ্গে ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা 'প্রেজেন্টএক্স' এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ৬৩ জন প্রতিযোগী ২৩টি দলের প্রতিনিধিত্ব করেন।

উৎসবের দ্বিতীয় দিন শুরু হবে অন্যতম আকর্ষণ চাকরি মেলার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে দেশসেরা ১২ টি কোম্পানির স্টল বসবে। এতে ভবিষ্যত চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি জমা দিতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে পারবেন।

এছাড়া একই দিনে উচ্চতর গবেষণা এবং কর্পোরেট চাকরি নিয়ে আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে। সবশেষে পুরস্কার বিতরণী উৎসবের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ বলেন, ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদেরকে ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট জগতে যুক্ত করতে চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজনে চাকরি মেলা, টেকনিক্যাল সেশন, বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে সেমিনার আয়োজন করা হচ্ছে।’

চুয়েট ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, ‘এটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সম্পর্কে একটি দিকনির্দেশনা পাবে। আগামীকাল চাকরি মেলায় অনেকগুলো কোম্পানি আসছে, তাদের সাথেও আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ হবে। আশা করি এটি শিক্ষার্থীদের জন্য সহায়ক এবং ফলপ্রসূ হবে।’

সংগঠনটির প্রধান উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এ বছর প্রায় ১৭টি কোম্পানি ক্যারিয়ার ফেস্টে অংশ নেবে। এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। আমি চুয়েট প্রশাসনকে এই ধরনের আয়োজনে আরও বেশি সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ক্যারিয়ার ফেস্ট এর মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হলেও গত ১১ জুন (বৃহস্পতিবার) চীনের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চুয়েট শিক্ষার্থীদের নিয়ে একটি টেকনিক্যাল সেশন এবং চাকরি পরীক্ষার আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০১ এম


দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে দুই মাসের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত বাবা মোহাম্মদ সুলতানের বিরুদ্ধে। পরে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ।

অভিযুক্ত মোহাম্মদ সুলতান (৩০) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কিতাব আলীর ছেলে। কাজের সুবাদে তিনি স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ফুলগাজীতে বসবাস করে আসছেন।

মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী মোহাম্মদ সুলতান শিশুটিকে আছাড় মেরে হত্যা করেছেন। তবে সুলতানের দাবি, কোলে নিয়ে খেলার সময় শিশুটি তার হাত থেকে পড়ে যায়।

রুনা আক্তার জানান, সুলতান দিনমজুরের কাজ করেন। তাদের সংসারে একমাত্র সন্তান জুনায়েদের জন্ম হয় দুই মাস আগে।

তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না। প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাসায় ফিরে সুলতান তাকে একটি পানীয় কিনে আনার জন্য দোকানে পাঠান। তিনি দোকান থেকে ফিরে এসে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান।

মা রুনা আক্তার বলেন, ঘরে ফিরে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। আমি তাকে হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর রাতের দিকে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এর আগেও কান্না করলে শিশুটির ওপর সুলতান ক্ষুব্ধ হতেন।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মাথায় গুরুতর আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে জয় অধরাই রইল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:০৯ এম


বিশ্বকাপে জয় অধরাই রইল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা

ঘরের মাঠে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছিল কানাডা।

অবশ্য শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি স্বাগতিকদের।

পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

তবুও পুরো ম্যাচে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে কানাডা।

টরন্টোর বিএমও ফিল্ডে ম্যাচের শুরু থেকেই বসনিয়ার গোলমুখে আক্রমণ শানিয়েছে কানাডা।

একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।

উল্টো ম্যাচের প্রথমার্ধে কর্নার থেকে জোবো লুকিকের গোলে এগিয়ে যায় বসনিয়া।

সেই গোলে কিছুটা স্তব্ধ হয়ে যায় গ্যালারিতে উপস্থিত কানাডিয়ান সমর্থকেরা।

প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।

গোল শোধের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কানাডা।

মাঝমাঠে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে বসনিয়ার রক্ষণে।

এরই ফল হিসেবে আসে বহুল কাঙ্ক্ষিত সমতা ফেরানো গোল।

গোলের পর জয়ের খোঁজে আরও মরিয়া হয়ে ওঠে কানাডা।

শেষ দিকে একাধিক সুযোগও তৈরি করেছিল তারা।

কিন্তু বসনিয়ার জমাট রক্ষন ভাঙতে না পারায় আর কোনো গোল পাওয়া হয়নি।

ফলে শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

জয় না পেলেও কানাডার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

বিশেষ করে পিছিয়ে পড়ার পর যেভাবে দলটি ঘুরে দাঁড়িয়েছে, তা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে স্বাগতিক সমর্থকদের।

বিশ্বকাপের মঞ্চে এখনো জয় পায়নি কানাডা।

তাই ঘরের মাঠে বিশ্বকাপে প্রথম জয়ের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল দলটি।

অবশ্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবে এই ম্যাচে কানাডা দেখিয়েছে তারা প্রতিপক্ষের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ফলাফল ড্র হলেও মাঠের খেলায় অনেকের মন জয় করেছে স্বাগতিকরা।

আগামী ১৯ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে কানাডা।

সেই ম্যাচে সুযোগ থাকছে বিশ্বকাপ ফুটবলের নিজেদের প্রথম জয়ের ইতিহাস গড়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%