ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার আসামি গ্রেপ্তার


স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়ের (১৮) পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রাজধানীর মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই মো. সোলেমান ও এএসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে। একইসঙ্গে এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুন বিকেলে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মেহেদীর পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। ওইদিন বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষের ভাঙচুর চালায়। নিহত মেহেদি রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে।

পরে ১৮ জুন, নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান ও ৭ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ রয়েছে, একটি আইফোন চুরিকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষার্থীদের মারধরের ঘটনা মেহেদীর মৃত্যুর কারণ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার ঘটনায় ইবিরিইউ-ইবিসাসের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার ঘটনায় ইবিরিইউ-ইবিসাসের নিন্দা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ২৩ জুন এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বুধবার (২৪ জুন) পৃথক বিবৃতিতে দুই সংগঠনের নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল আলম এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের ওপর হামলা করা মানে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহের ওপর আঘাত করা। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ বন্ধ করতেই এমন কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা জানিয়েছেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিলের সমাপ্তির পর ব্রিফিং চলাকালে কতিপয় নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। এই ঘটনায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।

বিবৃতিতে নেতারা আরো বলেন, অতীতে সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় গণমাধ্যমকর্মীরা বারবার হামলার সম্মুখীন হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির অভিযোগ করেছেন, জামায়াতের নেতা-কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু: এসপি মাসুদসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু: এসপি মাসুদসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

 

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতা নুরুল আলমের মৃত্যুর ঘটনায় পুলিশ সুপার (এসপি) মাসুদসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা নূর জাহান আদালতে এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে ৭ থেকে ৮ সদস্যের একটি পুলিশ দল নুরুল আলমকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে যায়। এ সময় নূর জাহান পুলিশ সদস্যদের কাছে তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না জানতে চান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই সময় ওসি পরিচয়দানকারী নুরুল আলম ও জাহাঙ্গীর আলম নামের দুই পুলিশ সদস্য নুরুল আলমকে মারধর করেন। পাশাপাশি এসআই আনোয়ার ও কনস্টেবল ইমদাদের বিরুদ্ধেও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

নিহতের মায়ের দাবি, তিনি ছেলেকে না নেওয়ার জন্য আকুতি জানালেও পুলিশ সদস্যরা তা আমলে নেননি। একপর্যায়ে নুরুল আলমকে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যদের একজন এসপি মাসুদের নির্দেশের কথা উল্লেখ করেছেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, পরদিন আদালতে হাজির করার সময় নুরুল আলম তার মাকে জানান যে, গ্রেপ্তারের পর থেকে তিনি বুকে ব্যথা অনুভব করছেন এবং কয়েক দফা বমি করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, পরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে নুরুল আলম রক্তবমি করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গে তার কথোপকথনের একপর্যায়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।

মামলায় অভিযুক্ত করা হয়েছে— এসপি মাসুদ, ইনস্পেক্টর নুরুল আলম, ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম, এসআই আনোয়ার, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কনস্টেবল ইমদাদ, জেলার রাকিব শেখ এবং জেল সুপার ইকবাল হোসেনকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সীমান্তে বিপুল গরু-গাঁজা-প্রসাধনী জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


কুড়িগ্রাম সীমান্তে বিপুল গরু-গাঁজা-প্রসাধনী জব্দ

কুড়িগ্রাম জেলায় বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনার মাধ্যমে গত ৪৮ ঘণ্টার মধ্যে ৫৩ কেজি গাঁজা, ৫৫টি গরুসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দ করা এই সকল মালামালের আর্থিক মূল্য প্রায় ২৬ লাখ ৬৫ হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, গত ৪৮ ঘণ্টার অভিযানের সময় ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি গাঁজা ও বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গরুসহ বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে, সব বিওপি থেকে নিয়মিত টহলের সাথে সাথে বিশেষ টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমকে বহুগুণে জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলিতে প্রথমবারের মতো আঙুর চাষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


হিলিতে প্রথমবারের মতো আঙুর চাষ

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাড়ির আঙিনায় আঙুর চাষ করে পলাশ হোসেন নামের এক যুবক রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তার এই সাফল্য স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

দিনাজপুরের হিলির চন্ডিপুর গ্রামের যুবক পলাশ হোসেন ইউটিউব দেখে আঙুর চাষের প্রতি আগ্রহী হন। সে মোতাবেক নার্সারি থেকে দুটি চারা নিয়ে তিনি বাড়ির আঙিনায় রোপণ করেন। কিছুদিন পর থেকে গাছ বড় হতে শুরু করে। এরপর মাচা করে তিনি গাছগুলোকে দুই টিনের চালার মাঝে তুলে দেন। নয় মাস পর গাছে ফল ধরতে শুরু করে।

আঙুর চাষি পলাশ বলেন, গাছে বিপুল পরিমাণ আঙুর দেখে তিনিসহ পরিবারের সব সদস্য দারুণভাবে খুশি। যদিও প্রথমে অনেকেই তাকে তিরস্কার করেছিলেন এই গাছ লাগানোর জন্য। তিনি প্রথমবার ১৩ কেজি আঙুর পান, যা তিনি ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এবারের গাছে বিপুল পরিমাণে আঙুর ধরেছে। আশা করা যায়, প্রায় ২০ কেজির মতো ফল পাওয়া যাবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে আরো বড় পরিসরে চাষের ইচ্ছা রয়েছে তার।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এতদিন বিদেশে আঙুর চাষের কথা শুনলেও, বাড়ির কাছে প্রথমবারের মতো আঙুর চাষ হতে দেখে তারা অনেকেই তার বাড়িতে যাচ্ছেন। গাছে থোকায় থোকায় আঙুর ঝুলতে দেখে তারা আগ্রহ নিয়ে পরামর্শ নিচ্ছেন চাষের বিষয়ে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, বাংলাদেশের মাটিতে আঙুর চাষ সম্ভব, যা এই উদাহরণে প্রমাণিত হয়েছে। তবে বাড়ির আঙিনায় প্রথমবারের মতো আঙুর চাষ করেছেন পলাশ নামের এক যুবক।

তিনি জানালেন, আঙুর চাষে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। রপ্তানিযোগ্য একটি ফল চাষে স্বাবলম্বী হতে পারলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবে কৃষকরাও। সেই সঙ্গে এই ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%