ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

১৮০ দিনে মসিকের অর্জন-ব্যর্থতা নিয়ে জনতার সামনে প্রশাসক রুকুনোজ্জামান


১৮০ দিনে মসিকের অর্জন-ব্যর্থতা নিয়ে জনতার সামনে প্রশাসক রুকুনোজ্জামান

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে নগরীর বিভিন্ন অর্জন, সীমাবদ্ধতা, সমস্যা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি জনতার মুখোমুখি হয়েছেন। তিনি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সমস্যা সমাধানে একগুচ্ছ আশ্বাস প্রদান করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত নগরীর টাউন হল অডিটোরিয়ামে প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অর্ধ শতাধিক নাগরিক নগরীর যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ড্রেন, ভবন নির্মাণ ও অনুমোদন, কর এবং দুর্নীতির মতো বিভিন্ন বিষয়ে প্রশাসকের কাছে প্রশ্ন তুলে ধরেন।

নাগরিক সেবা ডিজিটালাইজেশনের প্রসঙ্গে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, সিটি করপোরেশনের বিভিন্ন সেবায় ইতোমধ্যে ডিজিটাল কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, "পর্যায়ক্রমে যানবাহন নিয়ন্ত্রণেও ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।"

আরও পড়ুন: নেত্রকোণায় হেমন্তের শিশিরে শীতের আগাম বার্তা প্রকাশিত

নগরীর যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি স্বীকার করেন যে, এসব ক্ষেত্রে এখনও পূর্ণ সফলতা আসেনি। তিনি নগরবাসীর সহযোগিতায় অবৈধ যান নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি নাগরিকদের বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশাসক বলেন, "বিগত সময়ের বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।" তবে তিনি উল্লেখ করেন যে, ঢালাওভাবে সবাইকে অভিযুক্ত করা সম্ভব নয়।

ভবন নির্মাণ ও অনুমোদনের বিষয়ে প্রশাসক জানান, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে অবহিত করতে হবে। তিনি বলেন, "রাস্তা ও ড্রেনের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে।" ভবন অনুমোদনের দায়িত্ব নিয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ এখনও পূর্ণাঙ্গ জনবল কাঠামো পায়নি। বর্তমানে অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। নগরীর উন্নয়নকাজের বিষয়ে প্রশাসক বলেন, অসমাপ্ত রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ আগামী মার্চের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙনে দুই শতাধিক বিঘা ফসলি জমি ও ডিপটিউবওয়েল ঘর নদীগর্ভে বিলীন

এ সময় তিনি জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসে নগরবাসীর ওপর কোনো ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। তবে নতুন ভবন নির্মাণ হলে নিয়ম অনুযায়ী কর দিতে হবে।

প্রশ্নোত্তর অনুষ্ঠানে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন প্রশাসক। তিনি নগরীর যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ভবন নির্মাণের নিয়ম, করব্যবস্থা এবং দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ হেলাল উদ্দিন, চিকিৎসক নেতা ডা. মোহাম্মদ আলী, মনসুর আলম চন্দন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রায় দেড় সহস্রাধিক নাগরিক প্রতিনিধি।

আরও পড়ুন: আরটিভির নিউজের পর পূজার জন্য সহায়তা পেল জগন্নাথপুরের নৌকাডুবি নিহতদের পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচন নিয়ে কলঙ্ক নেবে না বিএনপি: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


স্থানীয় নির্বাচন নিয়ে কলঙ্ক নেবে না বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, আগামী স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি কোনো কলঙ্ক গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের সরকার এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা যা প্রয়োজন, তা করবে। প্রধানমন্ত্রীরও এই বিষয়ে নির্দেশনা রয়েছে। তিনি বলেন, "নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না।" মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য যা কিছু প্রয়োজন, তা করা হবে এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে এবং ৬ জুনের মধ্যে তা শেষ হবে। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, "আমরা স্থানীয় প্রশাসনকে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সহযোগিতা করব।"

বিরোধী দল সম্পর্কে তিনি বলেন, বিরোধী দল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাতে পারে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তিনি উল্লেখ করেন, "বিরোধী দলের দায়িত্ব যে কোনো বিষয়ে সরকারকে দায়ী করা।" তিনি বলেন, জনগণই নির্ধারণ করবে সরকার কোথায় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত সচেতন এবং বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কুড়িগ্রামে সার সংকটের প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় যেখানে বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। তিনি অভিযোগ করেন, "বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার জন্য সারের সংকটের আন্দোলন করা হয়েছে।" সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি জানান, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবেলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, "ইতোমধ্যে কিছুটা সংকট কেটে গেছে।" গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে আরও কিছু সময় প্রয়োজন হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যু-দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করে ইসরায়েলের হামলা, হামাসের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


গাজায় যু-দ্ধবিরতি ল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা এবং যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস তীব্র নিন্দা প্রকাশ করেছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, গাজা সিটির পশ্চিমে সাম্প্রতিক হামলার ফলে একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের প্রমাণ।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, বোমা হামলা এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। তারা সতর্ক করে দিয়েছে যে, ইসরায়েলি বাহিনীর এই ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

হামাস আরও উল্লেখ করেছে যে, যদি পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যায় এবং এর ফলে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে তার সম্পূর্ণ দায়ভার ইসরায়েলকে নিতে হবে।

এই সংকটময় পরিস্থিতিতে হামাস মধ্যস্থতাকারী দেশসমূহ, চুক্তির গ্যারান্টার বা জামিনদার রাষ্ট্র এবং মার্কিন প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে যে, হামলা পর্যবেক্ষণ না করে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করতে এবং হামলা সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ, পর্যটকের মৃত্যুর পর প্রশাসনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


কক্সবাজারে প্যারাসেইলিং বন্ধ, পর্যটকের মৃত্যুর পর প্রশাসনের সিদ্ধান্ত

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংয়ের সময় এক পর্যটকের মৃত্যুর কারণে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৈকতের সব পয়েন্টে প্যারাসেইলিং কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

দুর্ঘটনার পর প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল রোববার দুপুরে দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্রাই এয়ার সি স্পোর্টসের স্থাপনা ধ্বংস করা হয়। অভিযানে প্যারাসেইলিং সরঞ্জামও জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্পিডবোটের ইঞ্জিন, অ্যাসেম্বল ও ডিসঅ্যাসেম্বল করা বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এছাড়াও ছয় থেকে সাতটি জেরিক্যান ভর্তি জ্বালানি এবং বিভিন্ন স্পেয়ার পার্টসও জব্দ করা হয়েছে।

গত শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় শৌভিক রয় নামে এক পর্যটক ছিটকে পড়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর নিরাপত্তাহীন এ বিনোদন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, শৌভিক রয় নিহতের ঘটনায় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় নিহতের বোন একটি মামলা দায়ের করেন।

পর্যটকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা কিংবা জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই শৌভিকের মৃত্যুর পর পর্যটকদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, জেলা প্রশাসন প্যারাসেইলিং কার্যক্রমের অনুমোদন দেয়নি এবং ইতোমধ্যে মেরিন ড্রাইভের পাশে সব প্যারাসেইলিং বন্ধ করে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে প্রবাসীর অর্থায়নে মসজিদে সুলাইমানের নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


নাসিরনগরে প্রবাসীর অর্থায়নে মসজিদে সুলাইমানের নির্মাণ কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া প্রবাসী গোকর্ণ গ্রামের কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ এর অর্থায়নে নতুন মসজিদে সুলাইমান এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার মাগরিব নামাজের পর গোকর্ণ দক্ষিণ বেড়িবাধ সংলগ্ন নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আকর্ষণীয় এ মসজিদে সুলাইমানের কাজ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

এ সময় এমপি বলেন, "জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করতে হবে। এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" তিনি মালয়েশিয়া প্রবাসী গোকর্ণ গ্রামের কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

মসজিদে সুলাইমানের প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী হাফেজ হুসাইন আহমাদের সভাপতিত্বে হাফেজ মাওলানা খোবাইব আহমাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা রায়হান আহমদ শরীফী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি একে এম খালেদ। এ সময় হ‍্যালো সাইফুলের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধি, আলেম উলামাগণ, মসজিদ নির্মাণ প্রকৌশলী, মসজিদে সুলাইমানের নিয়োগ প্রাপ্ত ইমাম ও খতিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মসজিদে সুলাইমানের প্রতিষ্ঠাতা নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামের কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হয়েছেন। ২০০৮ সালে পিতার রেখে যাওয়া শেষ সম্বল জমি বিক্রি করে স্বচ্ছলতার আশায় কলিং ভিসায় গোকর্ণ গ্রামের যুবক হাফেজ হুসাইন আহমাদ পাড়ি জমান মালয়েশিয়ায়। পবিত্র কোরআনের ৩০ পাড়া বুকে ধারন করে ও কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে প্রথম পেশা শুরু করেন মসজিদের ইমামতি। কিন্তু অদম্য হাফেজ হুসাইন মালয়েশিয়ায় গিয়ে প্রথমে কারখানায় শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পর ব্যবসায় ইনভেস্ট করা শুরু করেন। তারপর কখনো হয়েছেন প্রতারণার শিকার, কখনো আবার প্রতিপক্ষের রেষামলে পড়ে হারিয়েছেন সর্বস্ব। এতদ সত্ত্বেও তিনি মনোবল হারান নি, বরং বার বার ঘুরে দাঁড়িয়েছেন দৃঢ়তার সাথে। হার না মানা অদম্য হুসাইন দীর্ঘ ১ যুগ পর আলোর দেখা পেয়ে কারখানার শ্রমিক থেকে আজ প্রতিষ্ঠিত হলেন শিল্পপতি হিসেবে। তিলে তিলে মালয়েশিয়ায় গড়ে তুলেন ৫ হাজার বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার কর্মসংস্থানের দৃষ্টান্ত “উই ওয়ান এগ্রো গ্রুপ অব কোম্পানি।” তিনি সেখান থেকে রেমিট্যান্স পাঠিয়ে নিজ এলাকা গোর্কণে গড়ে তুলছেন মসজিদ মাদ্রাসাসহ সামাজিক দাতব্য প্রতিষ্ঠান।

কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে হাফেজ হুসাইন আহমাদ এমন কিছু করার পরিকল্পনা করেছেন, যা শুধু দূনিয়াবী কাজে নিজেকে সীমাবদ্ধ না রেখে আখরাতের জন্যেও তার কৃত কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মসজিদ সুলাইমান ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এতে ব্যয় হবে ২০ থেকে ২৫ কোটি টাকা। যা তাঁর নিজস্ব অর্থায়নে মসজিদ সুলাইমান ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%