০৪:১৪ পি.এম
এশিয়ান গেমসের ২০২৬ সালের আসর সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের জন্য পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ মেলে। মূলত আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ডের খেলা না খেলেই মূলপর্বে তাদের স্থান নিশ্চিত করেছে।
গতকাল (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ের ফলাফলে, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে চারটি দল সরাসরি নকআউটে অংশ নেবে, এবং বাকি ছয়টি দলকে মূলপর্বে জায়গা পেতে প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হবে।
এশিয়ান গেমসের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে আফগানিস্তান, জাপান ও নেপালের মতো দল রয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমান খেলার সুযোগ পাবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উঠবে এবং সেখান থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে কোয়ার্টার ফাইনালের জন্য মোকাবিলা করবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে ১০টি দলের অংশগ্রহণে ম্যাচগুলো টি-টোয়েন্টি সংস্করণে হবে। একই সময়, মেয়েদের খেলা ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে, ফলে তাদের মূলপর্ব কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হবে। মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতা ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেখানে ভারতের মোকাবিলা হবে জাপানের, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন