প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ অভিযান চালিয়ে রাকিবুল হাসান (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৪ জুলাই) আখাউড়া থানা পুলিশের অভিযানের সময় উপজেলার নুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল হাসান নুরপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৩৮৪, ৩৮৬, ৪৩৫, ৪৩৬, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখন চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন