ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লন্ডনের হোটেলে মদ খেয়ে মারা গেলেন সৌদি যুবরাজ


লন্ডনের হোটেলে মদ খেয়ে মারা গেলেন সৌদি যুবরাজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত মদ্যপান এবং একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের কারণে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। খবরটি প্রকাশ করেছে ডেইলি মেইল।

যুবরাজের নাম হল প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। তার বয়স ছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তদন্ত সূত্র জানাচ্ছে, গত ১৯ নভেম্বর তিনি ওই হোটেলে এক সপ্তাহের জন্য ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে দেখা যায় এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

পরবর্তী দিন, হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খোলার পর পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে আসেন তবে তাকে আর বাঁচানোর চেষ্টা করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত এবং বিষবিদ্যা (টক্সিকোলজি) পরীক্ষায় দেখা যায়, যুবরাজের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এছাড়া, তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি) নামে পরিচিত এক ধরনের মাদক, গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই যুবরাজের শরীরে পূর্বে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতার অস্তিত্ব ছিল না। অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে গ্রহণের ফলে বিষক্রিয়া ও হৃদ্‌রোগের সৃষ্টি হয়েছে বলে চূড়ান্ত ময়নাতদন্ত নিশ্চিত করেছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন উদ্ধার হলো ক্ষতবিক্ষত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন উদ্ধার হলো ক্ষতবিক্ষত মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিঁখোজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাস পাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী একই গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কাটাখালির মাঠে নিজের জমিতে সার দিতে যান হাসেম আলী। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহের কিছু অংশ শেয়াল খেয়ে থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। একই সঙ্গে, বিশেষ অনুমতি ছাড়া কোনো সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ নিতে না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে শুক্রবার (২৪ জুলাই) পুলিশ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই নির্দেশনা জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি), ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) ও অর্জিত ছুটিসহ (আর্নড লিভ) সব ধরনের নিয়মিত ছুটি দেওয়া বন্ধ থাকবে। কেবল প্রকৃত জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ছুটি মঞ্জুর করা হতে পারে। এ ছাড়া দিল্লি পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ কিংবা কোনো কোর্সে অংশ নিতে দেওয়া হবে না।

সদর দপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে গেজেটেড কর্মকর্তাসহ বাহিনীর সব সদস্যের নিয়মিত ছুটি বাতিল থাকবে। সকল ডিসিপিকে অত্যন্ত কঠোরভাবে এই নির্দেশ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের পর পুলিশ প্রশাসন থেকে এই জরুরি সিদ্ধান্ত এলো। আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

এর আগে, গত ২০ জুলাই সিজেপির আহ্বানে হাজারো বিক্ষোভকারী ‘সংসদ চলো’ কর্মসূচি নিয়ে যন্তর মন্তরে জড়ো হন। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন, বিক্ষোভকারীরা কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে সংসদ ভবনের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। পরবর্তীতে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়লে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি শিক্ষার্থীর ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মাভাবিপ্রবি শিক্ষার্থীর ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির ছাদ থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আরিফনগর ছাত্রাবাসে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনির আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে ছিল।

প্রত্যক্ষদর্শী সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আরিফনগর এলাকায় অবস্থিত খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন মনির। রাতে প্রায় ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজেদের রুমের বারান্দায় আড্ডা দিচ্ছিলেন। এই সময় মনিরের হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে সে ভবনের নীচে পুকুরে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ ঘটনার পর বলেন, "শিক্ষার্থীরা আমাকে ঘটনাটি জানালে দ্রুত আমি হাসপাতালে যাই।" তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

চেয়ারম্যান ড. মোর্শেদ জানান, "পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে।" নিহতের স্বজনদের আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি একদিনের শোক ঘোষণা করার বিষয়েও কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অবশেষে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। গত শুক্রবার (২৪ জুলাই) তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বঙ্গভবন ও জাতীয় সংসদ সচিবালয়ের উচ্চপর্যায়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতি পদত্যাগ করার কারণে, দেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।

এর আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থানরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুদিন আগে আজ শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে আসেন। তার দেশে ফেরার পরপরই পদত্যাগের আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগেই পদত্যাগের মানসিক সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন এবং বিদায়ের প্রস্তুতি হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন। স্পিকার দেশে না থাকায় পদত্যাগপত্র জমা দেয়ার প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছিল।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে বাধ্য। বর্তমানে সংসদে বিএনপির সংখ্যা গরিষ্ঠতা থাকায়, তারা যে মনোনীত প্রার্থী দেয়, তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির শীর্ষপর্যায়ে ইতোমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের মেয়াদে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তার পদে থাকার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছিল, যা শেষ পর্যন্ত তার পদত্যাগের মাধ্যমে সমাপ্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%