০২:৫৪ পি.এম
জেলায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পদ্মা নদী ভাঙন রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক আফরোজা পারভীন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকার সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি এলাকার জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমিসহ ফেরি ঘাট এলাকা দ্রুত নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য আপদকালীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, এই কাজের জন্য প্রয়োজনীয় (জিও ব্যাগ ডাম্পিং) কাজ শুরু করার পরামর্শও দেন তিনি।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
দৌলতদিয়া ফেরি ঘাটের ভাঙন এলাকা তিনি পরিদর্শন শেষে ভাঙন এলাকা গুলোতে দ্রুত প্রতিরক্ষামূলক কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদী এবং স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও পরামর্শ প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিন হাসান খান, উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কর্মকর্তাগণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন প্রতিনিধি ও প্রকৌশলীবৃন্দ।
জেলা প্রশাসক এ সময় সাংবাদিকদের জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে খ্যাত। জনগুরুত্বপূর্ণ এই নৌ-রুট এবং নদী সংলগ্ন জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। এবং তিনি যাত্রীদের পারাপারে ভোগান্তি রোধে বর্ষা মৌসুমের পূর্বে ফেরি ঘাট সচল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবার পেল হাঁস-মুরগি, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন