ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, ৬৪ আত্মসমর্পণ


সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, ৬৪ আত্মসমর্পণ

সুন্দরবনে বনদস্যু দমনের লক্ষ্যে কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৪৩ বনদস্যুকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। একই সাথে, সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। এই অভিযানে দস্যুদের কবল থেকে ৬৬ জন জেলে ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ। তিনি উল্লেখ করেন, সুন্দরবন থেকে বনদস্যুদের কার্যক্রম নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং ৪৩ বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় দস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, কোস্টগার্ড ও যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের ফলে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন: ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নৌযান, নিকটবর্তী স্টেশন এবং আউটপোস্ট থেকে বিশেষ টহল দল কাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বক্ষণিক টহল দেওয়ার পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

বন্যপ্রাণী নিধন এবং বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি মো. সিয়াম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি মো. সিয়াম গ্রেফতার

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তারই নাতি মো. সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার করা হয়েছে।

অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে হাজির করার পর সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

গ্রেফতার সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহতের তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম মো. হোসেন প্রধানিয়া।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহতের নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।

তার দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর শুরু

শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ তাঁর প্রথম বাংলাদেশ সফর শুরু করেছেন। আজ সোমবার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব ফারিদা শহীদকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে লক্ষ্য রাখে।

এ সময়, তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। এর মধ্যে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি স্পেশাল র‍্যাপোর্টিয়ারকে অবহিত করেন যে, সরকারের পরিকল্পনা ও কর্মসূচি প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছে।

দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব আশা প্রকাশ করেন যে, শিক্ষার অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর থেকে উঠে আসা পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের উন্নয়নে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময়, বিশেষ র‍্যাপোর্টিয়ারের সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফারিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফরের আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের শিক্ষানীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।

ফারিদা শহীদ ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান আদিলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


ত্রিশালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান আদিলের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল এলাকায় মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শহীদ ইউনুস আলীর ছেলে রুহুল আমিন। ওই দিনই আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বইলর ইউনিয়নের একাধিকবারের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিলও ছিলেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় এসআরবি। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নকিব হোসেন আদিল তিন মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং বাদ জোহর নিজ বাড়ি হদ্দের ভিটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপের সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, ফোনালাপে এরদোয়ান আঙ্কারার শান্তিমুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা আমরা কখনোই সমর্থন করি না।’

ফোনালাপে দুই নেতা তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়।

এদিকে, তুরস্কভিত্তিক ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’ এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর এরদোয়ানের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে ইরানের হয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সূত্র:আনাদুলু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%