ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ত্রিশালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান আদিলের মৃত্যু


ত্রিশালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান আদিলের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল এলাকায় মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শহীদ ইউনুস আলীর ছেলে রুহুল আমিন। ওই দিনই আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার

বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বইলর ইউনিয়নের একাধিকবারের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিলও ছিলেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় এসআরবি। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নকিব হোসেন আদিল তিন মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং বাদ জোহর নিজ বাড়ি হদ্দের ভিটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তুরস্ক: এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপের সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, ফোনালাপে এরদোয়ান আঙ্কারার শান্তিমুখী কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা আমরা কখনোই সমর্থন করি না।’

ফোনালাপে দুই নেতা তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং অন্যান্য আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের আলোচনায় স্থান পায়।

এদিকে, তুরস্কভিত্তিক ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’ এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা পর এরদোয়ানের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে ইরানের হয়ে আর্থিক লেনদেনে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির ওপর এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সূত্র:আনাদুলু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদের চোটের কারণে এন্দ্রিকের মাঠের বাইরে থাকা দুশ্চিন্তা বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


রিয়াল মাদ্রিদের চোটের কারণে এন্দ্রিকের মাঠের বাইরে থাকা দুশ্চিন্তা বাড়াল

রিয়াল মাদ্রিদের চোটের তালিকা আবারও বৃদ্ধি পেয়েছে। ডান উরুর চোটের কারণে দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক ফেলিপে মাঠের বাইরে চলে গেছেন।

সোমবার রিয়াল মাদ্রিদ একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এন্দ্রিকের মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এন্দ্রিককে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

এই চোটের কারণে আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল ও ওসাসুনার বিপক্ষে ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না এন্দ্রিক।

রিয়াল মাদ্রিদের সর্বশেষ চারটি ম্যাচে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

চলতি মৌসুমে আট ম্যাচে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।

এছাড়া, চোটের কারণে ফেরলাঁ মঁদি, রাউল আসেনসিও ও রদ্রিগো গোয়েসকেও পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

রোববার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাবটি অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই প্রস্তাব উত্থাপন করেন।

শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও মনজুরুল হক উপস্থিত ছিলেন।

সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশে এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।

প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এই নামকরণের কার্যক্রম পরিচালিত হয়েছে।

সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচিত হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে গ্রেফতার ৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে গ্রেফতার ৫১ জন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : রাজধানী ঢাকা শহরের মিরপুর মডেল থানার এলাকা থেকে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এই ব্যক্তিরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন।

সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%