০৯:১৪ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের হামলায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য দেশটির কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্টে জানান, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করায় তিনিও পাল্টা ক্ষতিপূরণ দাবি করছেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘এটি একটি আকর্ষণীয় ধারণা। কারণ এখন আমিও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি—সড়কপথে পেতে রাখা বোমা ও বিভিন্ন সংঘাতে যারা নিহত ও গুরুতর আহত হয়েছেন, তাদের সবার জন্য।’
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
এর আগে ইরান জানিয়েছিল যে, হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। কিন্তু কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেয়ার আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে, যা ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহারকরা এবং সামরিক হুমকি বন্ধ করা অন্তর্ভুক্ত।
ট্রাম্প তার পোস্টে ২০০০ সালের অক্টোবরে ইয়েমেনের একটি বন্দরে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কোল-এ প্রাণঘাতী বোমা হামলার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ওই ঘটনার জন্যও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
তাহলে, এ হামলার জন্য এফবিআই আল-কায়েদাকে দায়ী করেছে। হামলায় মার্কিন নৌবাহিনীর ১৭ সদস্য নিহত হয় এবং ৩০ জনের বেশি আহত হয়।
এ ছাড়া গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত হাজারো মানুষের পরিবারের জন্যও তেহরানকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান ট্রাম্প। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ওই বিক্ষোভকে ইরানের সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে দক্ষিণ এশিয়ার কাছে চীনের জবাবদিহি জরুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন