ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রামেক হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক ৭ দালাল সদস্য


রামেক হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক ৭ দালাল সদস্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের premises-এ অভিযান পরিচালনা করে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে এসআরবি-৫। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী অন্তর্ভুক্ত আছেন।

বুধবার সকালে রামেক হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-৫-এর সদস্যরা। এ সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন উপায়ে প্রভাবিত করে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্যত্র নেওয়ার চেষ্টা করা এবং দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে শনাক্ত করা হয়।

এরপর র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও দ্রæত সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়।

পরে তাদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সাজা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. দুলাল, আহসান আলী, মো. রনি, মুন্না বাবু দত্ত, শরিফুল, জাকির, মো. তালিমুল ইসলাম এবং মো. বিপ্লব। অভিযান চলাকালে এসআরবি-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


ফাঁকা ঘরে ফাঁস দিয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

নোয়াখালীর চাটখিল উপজেলায় জান্নাতুল মাইসা (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিলপাড়া গ্রামের আতিক উল্যাহ ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাইসা ওই গ্রামের মো. মাসুমের মেয়ে এবং স্থানীয় খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মাইসার মা-বাবা মোবাইলে ফ্লেক্সিলোড করতে বাজারে যান। এ সময় মাইসা বসতঘরে একা ছিল। তখন পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘ওই ছাত্রী মানসিকভাবে অসুস্থ ছিল। মা-বাবা মোবাইলে ফ্লেক্সিলোড দিতে বাইরে গেলে সে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’

ওসি আরও বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা

রাজশাহীতে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬, যার উদ্দেশ্য হলো তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা। "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি" এই প্রতিপাদ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন।

পুলিশ কমিশনার মন্তব্য করেন, "কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও ভূমিকা রাখে।" তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং, বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে নারী ও পুরুষ বিভাগে আরএমপির পৃথক কাবাডি দল গঠন করা হবে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে সারাদেশে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকাদের প্রতিযোগিতার অংশ হিসেবে রাজশাহীতে এ আয়োজন করা হয়েছে। মাঠে নারী-পুরুষ দলের টানটান লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। পুলিশের মতে, খেলাধুলার মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের যোগাযোগ ও পারস্পরিক আস্থাও আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড়াইলে পুলিশকে মারধর করে অস্ত্র ও মাদক মামলার আসামিকে ছিনতাই ভাঙ্গা হ্যান্ডকাফ উদ্ধার, ২৩ জনকে আসামি করে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ড়াইলে পুলিশকে মারধর করে অস্ত্র ও মাদক মামলার আসামিকে ছিনতাই  ভাঙ্গা হ্যান্ডকাফ উদ্ধার, ২৩ জনকে আসামি করে মামলা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি এসকেন শেখকে (৩৫) পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এসকেন পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেন শেখকে গ্রেফতার করেন। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ তাদের লোকজন।

এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। তবে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসকেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার নামে একটি অস্ত্র এবং নয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মোহাম্মদপুরে গ্রেপ্তার নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক রুহী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


ঢাকা মোহাম্মদপুরে গ্রেপ্তার নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক রুহী

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।
মোশতাক আহমেদ রুহী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এবং পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%