ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দিনাজপুরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার


দিনাজপুরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযান চলাকালে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায়, দিনাজপুর ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফ উজ-জামান একটি প্রেস বার্তায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

বার্তায় তিনি জানিয়েছেন, জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকার বড়গ্রামে মাদক বিরোধী অভিযানে এসব ট্যাবলেট উদ্ধার করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বিজিবি সূত্রে আরও জানা যায়, সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা মাদক দ্রব্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে, মাদক কারবারিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে মাদক দ্রব্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারিরা ভারত সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেটগুলোর মূল্য ২ লাখ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী বডার গার্ড ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ-উজ-জামান বাসস’কে জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর পাইলটরা ‘সুস্থ’ আছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর পাইলটরা ‘সুস্থ’ আছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর, ওই হেলিকপ্টারের দুই পাইলটই অক্ষত আছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই অ্যাপাচি হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল, তা যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল, কিংবা অন্য কোনো সমস্যায় পড়েছিল- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনবিএ ফাইনালের একটি খেলা দেখার পর নিউ ইয়র্ক ছাড়ার পূর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, হ্যাঁ। কেউ আহত হননি।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব।’

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প মঙ্গলবার আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারীরা আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে রেকর্ড দ্বিতীয় উষ্ণ বসন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রে রেকর্ড দ্বিতীয় উষ্ণ বসন্ত

যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া বসন্তকালটি ছিল দেশটির ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম সময়। একই সঙ্গে দেশজুড়ে খরা পরিস্থিতি এখনো তীব্র আকারে বিদ্যমান।

সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) এ তথ্য দেয়।

সংস্থাটি জানায়, আলাস্কা ও হাওয়াই বাদে যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ের ৪৮টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় ১৩২ বছরের রেকর্ডে এবারের বসন্তকাল ছিল তিনটি সবচেয়ে উষ্ণ সময়ের মধ্যে একটি। ২০১২ সালের পর এটিই ছিল সবচেয়ে উষ্ণ বসন্ত।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন আবহাওয়া সংস্থা আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সময়টি ১৯৮৮ সালের পর সবচেয়ে শুষ্ক সময় হিসেবে শনাক্ত হয়েছে।

অন্যদিকে হাওয়াই দ্বীপপুঞ্জে ৩৬ বছরের রেকর্ডে বসন্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেখানে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দেশের আরও কয়েকটি অঞ্চলে গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও জুনের শুরুতে মূল ভূখ-ের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য খরার পরিস্থিতির মধ্যে ছিল। এর মধ্যে রয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তর রকি পর্বতমালা ও সমতলভূমির কিছু এলাকা। আবহাওয়াবিদরা জানান, মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায়ও খরা বিস্তারের আশঙ্কা রয়েছে।

তবে নোয়ার খরা পরিস্থিতি সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য ও দক্ষিণ সমতলভূমির কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

নোয়া জানায়, জুন মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।

এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার দিকে বিশেষ নজর রয়েছে বিশ্ববাসীর। কারণ দেশটির বিভিন্ন শহরে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ আয়োজন করা হবে। এর মধ্যে কিছু স্টেডিয়ামে ছাদ বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

সম্প্রতি একদল বিজ্ঞানী প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, ‘অসহনীয় তাপপ্রবাহ’ বিশ্বকাপের প্রায় এক-চতুর্থাংশ ম্যাচে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালও রয়েছে। গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় এমন চরম আবহাওয়া পরিস্থিতি ভবিষ্যতে আরও বেশি সৃষ্টি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ ১১টি বছরই ২০১৫ সালের পর ঘটেছে।

সম্প্রতি জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থাও জানিয়েছে, এ প্রবণতা অব্যাহত থাকবে। ২০৩১ সালের আগেই নতুন করে সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ড গড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের শেষ পর্যন্ত এল নিনো আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে আগামী বছরে আরও নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেনিয়ায় মার্কিন ইবোলা কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


কেনিয়ায় মার্কিন ইবোলা কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ

কেনিয়ায় নানিউকি শহরে মার্কিন অর্থায়নে নির্মিত একটি ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

মাউন্ট কেনিয়ার পাদদেশে অবস্থিত নানিয়ুকি শহরের লাইকিপিয়া বিমান ঘাঁটির কেন্দ্রটিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি) থেকে আগত মার্কিন নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। বর্তমানে ডিআরসি ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে যুদ্ধ করছে।

এএফপি সংবাদসংস্থার খবর অনুযায়ী, কেনিয়ায় এখন পর্যন্ত ইবোলা রোগের কোনো ঘটনা শনাক্ত হয়নি। তাই অনেক স্থানীয় বাসিন্দা উদ্বিগ্ন যে, সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিদের দেশে আনা ঝুঁকির কারণ হতে পারে।

বিমানঘাঁটির কাছে কয়েক ডজন লোক জড়ো হয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন সুরক্ষা সরঞ্জাম পোশাক পরে ছিলেন এবং ‘ইবোলা’ লেখা একটি কফিনও বহন করতে দেখা গেছে।

এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস ব্যবহার করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে।

বিক্ষোভকারী জিপ্পোরাহ ওয়াচিরা এএফপি'কে বলেন, ‘আমাদের দেশে এই রোগ নেই। তারা আমাদের দেশে ভাইরাস নিয়ে আসছে।’

এই কোয়ারেন্টাইনে ৫০টি আইসোলেশন বেড থাকবে এবং এটি মার্কিন কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে।

এই কোয়ারেন্টাইন প্রকল্পকে ঘিরে এর আগেও গত ১ জুন বিক্ষোভ হয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ওই বিক্ষোভে দুই জনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানানো হয়নি।

কেনিয়ার উচ্চ আদালত কেন্দ্রটির নির্মাণে সাময়িক স্থগিতাদেশ দিলে স্থানীয় বিরোধিতা সত্ত্বেও সরকার প্রকল্পটি এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মন্তব্য করেছেন যে, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করার কাজ করেন।

তিনি আরও উল্লেখ করেন, সংসদীয় ব্যবস্থাকে প্রাণবন্ত ও কার্যকর করার জন্য ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও তাদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে।

আজ মঙ্গলবার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে একটি অনুষ্ঠানে, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ আরো বলেন, ‘আপনারা এত সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটা প্রমাণ করে যে, আপনারা আইন কানুন ও বিধি-বিধান শিখতে ইচ্ছুক। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণের ক্ষেত্রে আপনাদের ভূমিকা রয়েছে।’

তিনি বলতে থাকেন, ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং পার্লামেন্টকে প্রাণবন্ত ও কার্যকর করার জন্য আপনারাও আগ্রহী।’

এছাড়া, চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাঁদের দায়িত্বের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পিছনে তার সহকারীর বিশেষ ভূমিকা রয়েছে। কারণ, একজন সংসদ সদস্য তাদের ব্যক্তিগত সহকারীর উপর বেশি বিশ্বাস করে, এবং তাদের পরামর্শ নিয়েও চিন্তা করেন।

তিনি উল্লেখ করেন, ‘সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে আপনাকেও জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যখন এমপিরা সৎ কাজ করবেন, তখন তাদের সওয়াবের ভাগ দেবেন, আর অসৎ কাজে লিপ্ত হলে আপনারাও পাপের ভাগীদার হয়ে পড়বেন।’

অন্যদিকে, চিফ হুইপ বলেন, বাজেট কেবল সংখ্যা নয়, এটি জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন। ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রত্যেক মানুষ সরকারকে ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকাকে সুষমভাবে বিতরণ করে জনগণের উন্নয়ন কীভাবে সম্ভব, সে বিষয়ে আপনাদের স্টাডি করতে হবে। বাজেট বিশ্লেষণের সকল তথ্য বোঝার চেষ্টা করতে হবে এবং সে অনুযায়ী সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%