ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিতর্কে ফ্রান্স তারকা ওলিসে


বিতর্কে ফ্রান্স তারকা ওলিসে

ফ্রান্স সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। তৃতীয় স্থান ম্যাচেও ইংল্যান্ডের কাছে হেরে ফ্রান্স বিশ্বকাপে চতুর্থ হয়েছে কিলিয়ান এমবাপ্পে এবং দেম্বেলেদের।

বিশ্বকাপে ফ্রান্সের সবচেয়ে নজরকাড়া প্লেয়ারদের মধ্যে ছিলেন মাইকেল ওলিসে। কিন্তু এবার মাঠের বাইরের এক বিতর্কে নাম জড়িয়েছে তিনি। এক জার্মান মহিলা অভিযোগ করেছেন, তাঁর ২০ মাসের কন্যাসন্তানের বাবা মাইকেল ওলিসে। এই কারণে শুরু হয়েছে আইনি লড়াই।

ঘটনাটি কিভাবে শুরু হলো? কেন বিপাকে পড়লেন ওলিসে?

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ফাতিমা জোনব্রিশার জানান, তাঁর ওলিসের পরিচয় অনেকদিন আগে হয়েছিল। ২০২৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসে খেলতেন। তখনই ফাতিমার সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে সম্পর্কের সময়কাল ছিল প্রায় দু’বছর।

বিচ্ছেদের মাত্র দু’সপ্তাহ পরে ফাতিমা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

ফাতিমার দাবি, মিউনিখে করা ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে, তাঁর মেয়ে আলিয়ার বাবা মাইকেল ওলিসে। এরপর থেকেই তিনি অভিযোগ করে আসছেন, ওলিসে কখনোই তাঁর মেয়ের সঙ্গে দেখা করেননি এবং কোনোরকম আর্থিক সাহায্যও দেননি।

ফাতিমার অভিযোগ, প্রথমে ওলিসের আইনজীবীরা মাসে ৮৩৬ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৯১ হাজার টাকা) দেওয়ার প্রস্তাব দেন। পরে তাঁদের প্রস্তাবিত অঙ্ক বেড়ে গিয়ে ২০০০ ইউরো (প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) হয়। কিন্তু গত দু’বছরে তিনি কোনো টাকাই পাননি বলে দাবি করেছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরো বলেন, ‘আমার সন্তানের প্রতি উনার এই নিষ্ঠুর আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়। ওলিসে সরাসরি কথা বলেন না। সব যোগাযোগই আইনজীবীদের মাধ্যমে করেন।’

ফাতিমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাইকেল ওলিসের আইনজীবীরা। তাঁদের দাবি, শুরু থেকেই সন্তানের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য ওলিসে এখনো প্রস্তুত। পাশাপাশি, ওলিসের প্রতিনিধিরা দাবি করেছেন, ফাতিমা মাসে ৬০ হাজার ইউরো (প্রায় ৬৬ লাখ টাকা) ভরণপোষণ দাবি করেছেন।

ওলিসের কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে এই আইনি বিতর্ক সামনে আসলে। ২৪ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টে সর্বাধিক অ্যাসিস্টও তাঁর নামে। তবে ফ্রান্স ছিটকে যাওয়ার পরে এই বিতর্কে বিপাকে পড়েছেন ওলিসে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইটনার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ইটনার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজ হয়ে যাওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার সময় ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি নিখোঁজ হন। নিহত কাউসার ইসলাম (২৬) পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি ঢাকার উত্তরা এলাকায় বে কম্পানির একটি শোরুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাউসারসহ ৫৬ জনের একটি দল ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসে। তারা ইটনা উপজেলার চৌগাঙগা এলাকায় গাড়ি পৌঁছে সেখান থেকে নৌকাযোগে বগাডুবি সেতু এলাকায় যায়।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সেতু-সংলগ্ন ডুবে যাওয়া সড়কে কয়েকজন গোসল করার জন্য নামেন। এসময় স্রোতে একজন তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন কাউসার। এক সময়ে তিনি নিজেও পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। পরে অনেক খোঁজা-খুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কাউসার সাঁতার জানতেন না বলেও জানান তার ভাই।

কাউসারের সহকর্মী মিজানুর রহমান জানান, গোসলের সময় তাদের আরেক সহকর্মী সাগর ইসলাম স্রোতে তলিয়ে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করতে গিয়ে কাউসারসহ কয়েক জন এগিয়ে গেলে তারাও স্রোতের কবলে পড়েন। পরে সাগর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও কাউসারের সন্ধান পাওয়া যায়নি।

বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নঈমুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় ঐ দিনের অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে পুনরায় অভিযান শুরু হলে দুপুর ১২টার সময় বগাডুবি সেতুর নিচ থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামতে পারেননি যেসব তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামতে পারেননি যেসব তারকা

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা প্রায় দেড় মাসের লড়াই শেষে নেমে গেছে। এই বিশাল আসরে ৪৮ দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইতিহাস রচিত হয়েছে। অধিকাংশ ফুটবলার, সর্বমোট, কিছু সময়ের জন্য হলেও মাঠে নামার সুযোগ পেয়েছেন। তবে কিছু পরিচিত তারকাদের বিশ্বকাপ যাত্রা বেঞ্চে বসেই শেষ হয়েছে। তারা পুরো টুর্নামেন্টে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি।

ফ্রান্সের অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলো কান্তে সেই তালিকার সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন। ২০১৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা এই ফুটবলারকে কোচ দিদিয়ের দেশম পুরো আসরেই বেঞ্চে রেখেছেন। এমনকি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তার খেলার সুযোগ হয়নি।

ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার কোবি মাইনুও পুরো বিশ্বকাপ কাটিয়েছেন মাঠের বাইরে। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুর একাদশে থাকার পর এই মিডফিল্ডার বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র আউটফিল্ড খেলোয়াড় হিসেবে এক মিনিটও খেলতে পারেননি।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দলে ছিল বিভিন্ন দুর্ভাগা ফুটবলার। ইনজুরির কারণে ভিক্টর মুনিয়োজ টুর্নামেন্টের শুরুতেই ছিটকে পড়েন এবং তার পর আর মাঠে নামতে পারেননি। গোলরক্ষক ডেভিড রায়াও পুরো টুর্নামেন্টেই বেঞ্চে ছিলেন। উনাই সিমনের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার খেলার সুযোগ মেলেনি। জাঁকালি লেফট ব্যাক মার্ক কুকুরেয়ার অনন্য নৈপুণ্যের কারণে আলেজান্দ্রো গ্রিমালদোরও পুরো টুর্নামেন্টে মাঠে নামা হয়নি।

ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডও সুযোগবঞ্চিতদের একজন। জর্ডান পিকফোর্ড এবং ডিন হেন্ডারসন সুযোগ পেলেও ট্রাফোর্ডকে পুরো আসরেই অপেক্ষা করতে হয়েছে।

ব্রাজিলের ডিফেন্ডার ব্রেমারও বিশ্বকাপ শেষ করেছেন মাঠে না নেমেই। গ্যাব্রিয়েল ও মারকিনিওসের স্থায়ী জুটির কারণে তার সুযোগ হয়নি। একইভাবে ইনজুরির কারণে শুরুর ম্যাচগুলো মিস করা উরুগুয়ের রোনাল্ড আরাউহো পরবর্তীতে একাদশে ফিরতে পারেননি।

পর্তুগালের সেন্টারব্যাক গনসালো ইনাসিওও পুরো টুর্নামেন্টজুড়ে দর্শক হয়ে ছিলেন। রুবেন দিয়াস ও রেনাতো ভেইগার জুটির কারণে তাকে বেঞ্চেই বসতে হয়েছে। অন্যদিকে, নেদারল্যান্ডসের ম্যাটস উইফারও জুরিয়েন টিম্বারের অনুপস্থিতি সত্ত্বেও খেলতে পারেননি। ডেনজেল ডামফ্রিস পুরো আসরজুড়ে রাইট-ব্যাক পজিশনে খেলায় উইফারের বিশ্বকাপ শেষ হয়েছে কোনো ম্যাচে মাঠে না নেমেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের উন্নয়নে অর্থ ব্যয় না করে ‘বড় বিপদে’ আছে ইরান : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


দেশের উন্নয়নে অর্থ ব্যয় না করে ‘বড় বিপদে’ আছে ইরান : রুবিও

চলমান যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা একটি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে, দেশটি বর্তমানে ‘গভীর সংকটে’ রয়েছে।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, ফিলিপিন্সে অনুষ্ঠিত আসিয়ান (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও এ মন্তব্য করেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

ইরান তাদের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করে রুবিও দাবি করেন, ‘গত ২০ বছর ধরে তারা দেশের উন্নয়নে অর্থ ব্যয় না করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গড়ে তুলতে তাদের অর্থ ব্যয় করেছে। এর ফলে দেশটির অর্থনীতি ও সামরিক বাহিনী এখন বড় বিপদে পড়েছে।’

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনাদের হতাহতের সংখ্যা বাড়ছে। এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে থাকলে সব সময়ই ঝুঁকি থাকে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি

ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি আবারও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মেসিকে মেনশন করে লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’

সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশিত হওয়ার পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন, আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন।

এর আগেও পরীমনি বিভিন্ন সময় লিওনেল মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এই অভিনেত্রীকে সরব দেখা যায়। সর্বশেষ পোস্টের মাধ্যমে আবারও প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%