ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর


ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন যে, দেড় দশক আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ‘নেতৃত্বে’ দ্বিতীয় চেষ্টায় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বিষয়টি জানান।

গণমাধ্যমে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জিয়াউল আহসানের মামলায় তার এক বডিগার্ড সাক্ষ্য দিয়েছিল, তার সাক্ষ্যেও ইলিয়াস আলীর গুমের কিছু তথ্য এসেছিল, ওই বিষয়ে একটু বলুন’।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা তো তার কাছ থেকে ক্লুটা পেয়েছি। সে যেটা বলছিল, প্রথমবার তারা এটেম্প্ট করেছিল একটা, বনানীতে। তাকে তুলে নেওয়ার একটা এটেম্প্ট করেছিল। সেই এটেম্প্টটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের এটেম্প্টে জিয়াউল আহসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুর ইনভেস্টিগেশন আমরা প্রাইমারিলি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি নেতা ইলিয়াস আলীর ইনভেস্টিগেশনটা স্পেশালি করছি। জিয়াউল আহসানের কেসের মধ্যে যে অভিযোগ, সামগ্রিক যে সিস্টেমেটিক অফেন্সটা, এই যে মানুষগুলোকে তুলে তুলে এনে যারা গুম করত এবং যে অভিযোগ, সেগুলোও ইলিয়াস আলীর কেসের ইনভেস্টিগেশন রিপোর্টে থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যজুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


মধ্যপ্রাচ্যজুড়ে ব্ল্যাকআউটের হুঁশিয়ারি দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যদি ওয়াশিংটন তেহরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায়, তবে পুরো মধ্যপ্রাচ্যে বিদ্যুৎহীন হয়ে যাবে, যা ‘ব্ল্যাকআউট’-এর কারণ হবে। তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি সুনির্দিষ্ট তালিকা রয়েছে, সেটাও তুলে ধরেছে।

এর পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে বড় আকারের হামলার হুমকি দিয়েছিলেন। তবে গত সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের অনুরোধ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশার কথা উল্লেখ করে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।

এক উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা এএফপি-কে বলেন, ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালান, তবে ইরান উপসাগরীয় দেশগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ‘ব্ল্যাকআউট’ করার হুমকি দিয়েছে। অঞ্চলটির আরেক কর্মকর্তা এই বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও উভয় কর্মকর্তাই নাম প্রকাশে রাজি হননি।

ট্রাম্প আগে বলেছেন, পরিকল্পিত হামলাটি হতে পারে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার ব্যাপারে ভাবছিলেন। তিনি এর আগে এমসন হুমকি দিয়েও আসছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী মাধ্যমের মাধ্যমে ইরান বার্তা দিয়েছে যে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়, তবে উপসাগরীয় অঞ্চলের অন্য স্থাপনাগুলোতে পাল্টা আক্রমণ করা হবে। উপসাগরীয় ওই কর্মকর্তা বলেছেন, ইরান আগে থেকেই এ ধরনের হুমকি দিয়েছে, কিন্তু এবারের হুমকিটি ছিল ‘অত্যন্ত গুরুতর’। কারণ, এবার হামলা চালানোর উপযুক্ত লক্ষ্যবস্তু হিসেবে একটি দীর্ঘ তালিকা ছিল।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে, ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর প্রতিটি হামলার জবাবে ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। এর প্রতিক্রিয়ায় তেহরান ‘চোখের বদলে চোখ’ বা কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

উপসাগরীয় কর্মকর্তা আরও জানিয়েছেন, ইরানের বার্তায় বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) কেন্দ্রগুলোতে আঘাত হানার কথা বলা হয়েছে। মরুভূমিপ্রধান এই অঞ্চলে পানীয় জলের জন্য মূলত এসব কেন্দ্রের উপরই নির্ভরশীল।

ট্রাম্প হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করার পরে সৌদি আরব ঘোষণা করেছে যে, তাদের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যাতে আঞ্চলিক উত্তেজনা কমানো যায়। মধ্যপ্রাচ্যের সংঘাতের সময়ে ইরানের হামলার মূল ধকল উপসাগরীয় অঞ্চলের কাছে এসেছে; এসব হামলায় মার্কিন স্থাপনার পাশাপাশি জ্বালানি কেন্দ্র, বন্দর এবং বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোকেও টার্গেট করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল ও জুন মাসে যথাক্রমে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও বিক্ষিপ্ত হামলা অব্যাহত ছিল। তবে জুলাই মাসে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গোলাগুলির ঘটনা ও তীব্রতা বেড়ে যায়, এবং মূলত কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলা হতে থাকে।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভেঙে ফেলা হলো জানালা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভেঙে ফেলা হলো জানালা

মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ভারতের কোচিগামী একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে এক ভারতীয় যাত্রী জরুরি নির্গমন (ইমার্জেন্সি) দরজা খুলতে চেষ্টা করার ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ইমার্জেন্সি দরজার ভেতরের জানালাও ক্ষতিগ্রস্ত করেন। অন্যান্য যাত্রী ও কেবিন ক্রু তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানটি নিরাপদে অবতরণের পর কেরালা পুলিশ তাকে আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) রাতে বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটটি কুয়ালামপুর থেকে কোচির উদ্দেশ্যে ছাড়ে। অভিযুক্ত যাত্রীর নাম জামশের। তিনি ভারতের কেরালার পালাক্কাদ জেলার বাসিন্দা।

পুলিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে, যখন বিমানটি মাঝ আকাশে ছিল, তখন জামশের জোরপূর্বক ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। তিনি দরজার ভেতরের জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন এবং অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদেরও হুমকি দেন।

পরিস্থিতি বুঝতে পেরে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিবৃত্ত করেন, যা সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলে কেরালা পুলিশ জামশেরকে আটক করে।

বিমানে থাকা যাত্রী ম্যাটি ম্যাথু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে জানান যে, গভীর রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিমানের ভেতরে বাতাস ঢোকার মতো শব্দ শুনে সবাই জেগে ওঠেন। এ সময় দেখা যায়, জামশের ইমার্জেন্সি দরজার জানালা ভেঙে দরজা খোলার চেষ্টা করছেন। তবে বিমানের নকশা ও কেবিনের বায়ুচাপের কারণে তিনি দরজাটি খুলতে পারেননি।

ম্যাথু বলেন, এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি এবং সৌভাগ্যবশত, বিমানের সকল যাত্রী নিরাপদ ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এলডিসি) এবং সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির পুলিশ কমিশনার (মেইনটেনান্স) প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুপমেন্ট) লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে এবং পীর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে বদলি করা হয়েছে।

অন্য একটি আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে, ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির লালবাগ সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমানকে সরকারি পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ৭ জন বদলিকৃত সহকারী পুলিশ কমিশনারকে কর্মস্থলে যোগদানের নিমিত্তে বৃহস্পতিবার ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্বভার অর্পণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস নয়: বিএনপি নেতা আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস নয়: বিএনপি নেতা আব্দুস সালাম

বিএনপি ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যৎেও কোনো ফ্যাসিস্ট কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে আপস করবে না।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কোনো ধরনের আপস করেনি। আগামী দিনেও ফ্যাসিবাদী শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির কোনো আপস হবে না।

তিনি বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একই সঙ্গে জুলাই বিপ্লবের স্বীকৃতির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।

আব্দুস সালাম আরো বলেন, বিগত সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন এবং সাত হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন।

সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান বলেন, গত ১৬ বছরে যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে মূল্যায়ন করায় দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্র রাজনীতিতেও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%