প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ভারতের কোচিগামী একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে এক ভারতীয় যাত্রী জরুরি নির্গমন (ইমার্জেন্সি) দরজা খুলতে চেষ্টা করার ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ইমার্জেন্সি দরজার ভেতরের জানালাও ক্ষতিগ্রস্ত করেন। অন্যান্য যাত্রী ও কেবিন ক্রু তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানটি নিরাপদে অবতরণের পর কেরালা পুলিশ তাকে আটক করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) রাতে বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটটি কুয়ালামপুর থেকে কোচির উদ্দেশ্যে ছাড়ে। অভিযুক্ত যাত্রীর নাম জামশের। তিনি ভারতের কেরালার পালাক্কাদ জেলার বাসিন্দা।
পুলিশের অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৯টা থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে, যখন বিমানটি মাঝ আকাশে ছিল, তখন জামশের জোরপূর্বক ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। তিনি দরজার ভেতরের জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন এবং অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদেরও হুমকি দেন।
পরিস্থিতি বুঝতে পেরে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিবৃত্ত করেন, যা সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলে কেরালা পুলিশ জামশেরকে আটক করে।
বিমানে থাকা যাত্রী ম্যাটি ম্যাথু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে জানান যে, গভীর রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিমানের ভেতরে বাতাস ঢোকার মতো শব্দ শুনে সবাই জেগে ওঠেন। এ সময় দেখা যায়, জামশের ইমার্জেন্সি দরজার জানালা ভেঙে দরজা খোলার চেষ্টা করছেন। তবে বিমানের নকশা ও কেবিনের বায়ুচাপের কারণে তিনি দরজাটি খুলতে পারেননি।
ম্যাথু বলেন, এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি এবং সৌভাগ্যবশত, বিমানের সকল যাত্রী নিরাপদ ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন