ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তালাশ বিডিতে ভিডিও ভাইরালের ঝড়: মুকসুদপুরে অবুঝ সন্তানদের সামনেই স্ত্রীকে রাতভর পৈশাচিক নির্যাতন, পাষণ্ড স্বামী গ্রেফতার


তালাশ বিডিতে ভিডিও ভাইরালের ঝড়: মুকসুদপুরে অবুঝ সন্তানদের সামনেই স্ত্রীকে রাতভর পৈশাচিক নির্যাতন, পাষণ্ড স্বামী গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে রাতভর হাত-পা বেঁধে পৈশাচিক নির্যাতনের খবর সামনে এসেছে। ভুক্তভোগী সোনিয়া আক্তারের মাথার চুল কেটে নেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ জখম করা হয়েছে। নিষ্ঠুর এই নির্যাতনের সময় ওই গৃহবধূর দুই শিশু সন্তানও ঘরে অবরুদ্ধ ছিল।

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘তালাশ বিডি’ তে এই নির্মমতার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে। পুলিশ ঘরের তালা ভেঙে মারাত্মক আহত ওই গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করে। একই সাথে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী নাজমুল শেখকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (১৩ জুলাই) রাতে গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এই শিউরে ওঠার মতো ঘটনা সংগঠিত হয়। অভিযুক্ত স্বামীর নাম নাজমুল শেখ (২৮), পিতা নওয়াব আলী শেখ, গ্রামের নাম গয়লাকান্দি, মুকসুদপুর। ভুক্তভোগী স্ত্রী সোনিয়া আক্তার, পিতা লোকমান সরকার, গ্রামের নাম চরমুসুরিয়া, মুন্সীগঞ্জ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সোনিয়াকে শারীরিক নির্যাতন করতেন। সোমবার রাতে সামান্য কথা-কাটাকাটির কারণে নাজমুল ঘরের দরজায় তালা লাগিয়ে দেন এবং এরপর সোনিয়ার হাত-পা বেঁধে মাথার চুল কেটে ফেলা হয়।

এখানেই শেষ নয়, দুই অবুঝ সন্তানের সামনেই ধারালো অস্ত্র দিয়ে সোনিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। রাতভর চলতে থাকে এই অমানুষিক নির্যাতন। মঙ্গলবার সকালে ঘরের ভেতর থেকে সোনিয়ার গোঙানি ও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। তারা দ্রুত পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে তালা ভেঙে ভুক্তভোগীদের উদ্ধার করে এবং সোনিয়াকে হাসপাতালে ভর্তি করতে পাঠায়।

হাসপাতালের শয্যায় শুয়ে সোনিয়া আক্তার আর্তনাদ করে বলেন, '(নাজমুল) প্রতিদিন নেশা করে এসে আমাকে মারে। সোমবার রাতে সামান্য বিষয়ে রাগ করে বাচ্চাদের সামনেই আমার হাত-পা বেঁধে চুল কেটে দিল। এরপর ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপাতে থাকল। আমি এই পশুর কঠিন বিচার চাই।'

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজমুল শেখ স্বীকার করেন যে তার অপরাধ করেছেন, তবে তিনি একটি অদ্ভুত অজুহাত দিয়েছেন। তার দাবি, স্ত্রী যেন তাকে ছেড়ে বাপের বাড়ি পালিয়ে যেতে না পারেন—এ কারণে মূলত তিনি স্ত্রীর হাত-পা বেঁধে এবং মাথার চুল কেটে ঘরে আটকেছিলেন।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

স্থানীয় গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানান, নাজমুল একজন চিহ্নিত মাদকাসক্ত এবং প্রায়শই স্ত্রীর ওপর চড়াও হতেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, নাজমুল কোনো কাজে নিযুক্ত ছিলেন না, বরং তিনি বখাটে স্বভাবের ছিলেন। সংসারের খরচ মেটাতে সোনিয়াকে চাপ দিয়ে তার বাপের বাড়ি থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা আনাতেন। তাদের বর্তমান আবাসস্থলও সোনিয়ার বাবার অর্থায়নে নির্মিত।

মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে গৃহবধূ ও তার সন্তানদের উদ্ধার করেছে। অভিযুক্ত নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মামলা রজু হওয়া মাত্রই আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে

আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের জন্য সন্ধ্যা ৬টার মধ্যে আল্টিমেটাম দিয়ে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে দাবী জানিয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের সময় থেকে তারা সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকে। এর পূর্বে বিকেল সোয়া পাঁচটার সময় সাইন্সল্যাবে তিন দফা দাবি ঘোষণা দিয়ে সংসদের দিকে রওনা দেন শিক্ষার্থীরা। তাদের দাবি হলো, যতোক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয় ততোক্ষণ তারা আন্দোলন অব্যাহত রাখবে।

এর আগে, বিকেল ৫টার সময় সায়েন্সল্যাবের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি আরো বলেন, গতকাল (১৩ জুলাই) যারা অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নিতে হবে। তার সাথে, আগামীকালের পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। এছাড়াও, প্রশ্নপত্রের মানদণ্ড অবশ্যই শিক্ষার্থীবান্ধব হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রেক্ষাপটে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের এক ফাঁকে এই বৈঠক শুরু হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এবং শিক্ষামন্ত্রীর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে আন্দোলন শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে একটি চূড়ান্ত আলটিমেটাম প্রদান করেছেন। বিকেলে পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

শিক্ষার্থীদের পক্ষে মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

তিনি আরও দাবি করেন, সোমবার(১৩ জুলাই) প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তাতে যারা অংশ নিয়েছেন এবং যারা প্রবল জলাবদ্ধতার কারণে অংশ নিতে পারেননি, সবার কথা বিবেচনা করে ওই পরীক্ষাটি পুনরায় নেওয়া উচিত। একই সঙ্গে বুধবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ ও প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টার পরে থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে পৌনে ১২টার দিকে তারা সরাসরি সড়কে নেমে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী রাস্তা পুরোপুরি অবরোধ করেন। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়নমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: গৃহায়নমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জাকারিয়া তাহের আজ জানিয়েছেন, সরকার সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, উদ্দেশ্য হল পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের তীব্র সংকট নিরসন করা।

১৪ জুলাই, ২০২৬ তারিখে জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জাকারিয়া তাহের আরও জানান, ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে সরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।

রাজধানীর ফার্মগেটে আনোয়ারা উদ্যানের একটি পার্ক নির্মাণ করা হবে। এছাড়া, রামপুরা, খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকা এবং খিলগাঁও পুনর্বাসন এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়নের কাজ চলমান রয়েছে।

তাছাড়া, খিলগাঁওয়ে ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

ঢাকার রমনা পার্কও আধুনিকায়নের কাজ সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ জেলার তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, সরকার পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সকল উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি যোগ করেছেন, যথাযথ পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমনকি, নগর উন্নয়ন প্রকল্পে আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্র পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়নের ব্যবহারে সরকার উৎসাহিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগর ও জনপদে ১০১টি নতুন পার্ক নির্মাণ করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নগর ও জনপদে ১০১টি নতুন পার্ক নির্মাণ করবে সরকার

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জাকারিয়া তাহের বলেছেন, পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানের তীব্র সংকট নিরসনে সরকার সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাকারিয়া তাহের বলেন, ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে দেশে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

তিনি জানান, রাজধানীর ফার্মগেটে আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ, রামপুরা, খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকা এবং খিলগাঁও পুনর্বাসন এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়ন, পাশাপাশি খিলগাঁওয়ে ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া ঢাকার রমনা পার্ক আধুনিকায়নের কাজ শেষ করে তা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, ময়মনসিংহ জেলার তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।

জাকারিয়া তাহের বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া নগর উন্নয়ন প্রকল্পে আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্রীত পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়নের ব্যবহারে সরকার উৎসাহিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%