ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনার: সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের বিকাশে অপরিহার্য


‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনার: সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের বিকাশে অপরিহার্য

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর অধীনে অংশ নেওয়া কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে গতকাল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুষ্টিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দি কিউব ইনস্টিটিউট আয়োজন করে।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। সেমিনারে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা এবং ক্রীড়া দক্ষতার উন্নয়নে সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়।

জাঙ্ক ফুডের ব্যবহার কমিয়ে নিয়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপর জোর দেওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা আহ্বান জানান।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, "খেলাধুলা এবং জীবনে নিজের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছাতে হলে শরীরের সঠিক যত্ন নিতে হবে।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, আমাদের তরুণ ক্রীড়াবিদদের জাঙ্ক ফুড এড়িয়ে স্বাস্থ্যকর খাবার নির্বাচন করা উচিত। স্কুল অথবা অনুশীলন শেষে একটি ডিম, একটি কলা অথবা এক গ্লাস দুধ তাদের সুস্বাস্থ্যের জন্য বড় ভূমিকা রাখতে পারে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে খেলাধুলার মাধ্যমে আগামী দিনের দক্ষ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। তাদের হাত ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।"

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

সেমিনারে পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের জন্য শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলকভাবে বেশি। তাই তিনি তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার উপদেশ দেন।

তিনি আরও বলেন, নিয়মিত দুধ পান করার গুরুত্বের ওপর তিনি জোর দেন। দুধে বিদ্যমান ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় এবং পেশির শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং শরীরের প্রয়োজনীয় শক্তি প্রদান করে।

অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার হিসেবে আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য নিয়মিত দুধ পানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। এ বিষয়ে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, "বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পুষ্টি এবং নিয়মিত দুধ পানের মাধ্যমে শিশুদের শরীরকে শক্তিশালী করা, তাদের কর্মশক্তি ধরে রাখা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা সম্ভব। তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ডানো ডেইলি পুষ্টি নিয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।"

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিষয়ে তাদের ব্যবহারিক পরামর্শ প্রদান করা হয়।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাসেল-৩ তারল্য অনুপাত বাস্তবায়নে এনএসএফআর রিপোর্টিং কাঠামো সংশোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


ব্যাসেল-৩ তারল্য অনুপাত বাস্তবায়নে এনএসএফআর রিপোর্টিং কাঠামো সংশোধন

ব্যাসেল-৩ তারল্য কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এবং কেন্দ্রীয় ব্যাংকের সংশোধিত ওপেন মার্কেট অপারেশনস (ওএমও) নির্দেশিকার আলোকে নেট স্টেবল ফান্ডিং রেশিও (এনএসএফআর) রিপোর্টিং কাঠামো আবার নতুন করে সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার লেটার জারি করেছে যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয় যে, ২০১৫ সালের ১ জানুয়ারি জারি করা ডিওএস সার্কুলার নং-১ অনুযায়ী ব্যাংকগুলোকে ব্যাসেল-৩ কাঠামোর আওতায় লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর) এবং নেট স্টেবল ফান্ডিং রেশিও (এনএসএফআর) বজায় রাখতে হবে। দীর্ঘমেয়াদি অর্থায়নের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং ব্যাংকগুলোর তারল্য ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে এনএসএফআর চালু করা হয়েছিল।

সার্কুলারে আরও বলা হয়, দেশের অর্থবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রানীতি বাস্তবায়ন সহজ করণে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএমডি সার্কুলার নং-২ এর মাধ্যমে ওপেন মার্কেট অপারেশনস (ওএমও) নির্দেশিকা সংশোধন করেছে। সংশোধিত নির্দেশিকায় কেন্দ্রীয় ব্যাংকের রিপো (সিবি রিপো), স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)-এর হিসাবায়ন ও প্রতিবেদন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এসব লেনদেনকে এখন সরাসরি সম্পদ বিক্রয় হিসেবে নয় বরং জামানত ভিত্তিক ঋণ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

এই কারণে বিদ্যমান এনএসএফআর রিপোর্টিং কাঠামো পর্যালোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, ইন্টারব্যাঙ্ক রিপোকে ‘আর্থিক প্রতিষ্ঠানের কাছে দায়’ শিরোনামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ‘কেন্দ্রীয় ব্যাংক থেকে জামানতভিত্তিক ঋণ/অর্থায়ন’ নামে নতুন একটি উপাদান যুক্ত করা হয়েছে, যেখানে সিবি রিপো, এসএলএফ, আইবিএলএফ, অ্যাসিউরড রিপোসহ অনুরূপ সব সুবিধা রিপোর্ট করতে হবে।

এছাড়া সরকারি ও বাংলাদেশ ব্যাংক ইস্যুকৃত সিকিউরিটিজকে ‘অবরুদ্ধ নয়’ এবং ‘অবরুদ্ধ’ এই দুই শ্রেণিতে পৃথকভাবে রিপোর্ট করার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানত সংক্রান্ত দু’টি প্রতিবেদনের শিরোনামও সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারের সঙ্গে সংযুক্ত সংশোধিত এনএসএফআর রিপোর্টিং টেমপ্লেট ব্যবহার করে সব তফসিলি ব্যাংককে প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করতে হবে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবকাল থেকে নতুন টেমপ্লেট কার্যকর হবে এবং এটি বিদ্যমান রিপোর্টিং ফরম্যাটের পরিবর্তে ব্যবহার করতে হবে।

তবে ২০১৫ সালের ডিওএস সার্কুলার নং-১ এর আওতায় এনএসএফআর সম্পর্কিত অন্যান্য নির্দেশনা, প্রতিবেদন উপাদান ও বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। নতুন নির্দেশনা ২০২৬ সালের ৩০ জুন থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় জিংক ধানের সম্প্রসারণের বিষয়ে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং পরিচালনায় ইএসডিও প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মতামত সভাটি অনুষ্ঠিত হয়।

মতামত সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতে খায়রুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: পেনিনা মৌকি, প্রোগ্রাম ম্যানেজার, হার্ভেস্টপ্লাস সলিউশনস, আফ্রিকা।

ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রকল্প ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হার্ভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান এবং কৃষিবিদ মোঃ শাহিনুল কবির মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

এরপর উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় জানান যে, এই প্রকল্পটি প্রকৃতপক্ষে একটি কার্যকর প্রকল্প এবং জিংক সমৃদ্ধ চালের সহজলভ্যতা বৃদ্ধির জন্য ইএসডিও এবং হারভেস্টপ্লাসকে আরও ব্যাপক প্রচারণা চালানোর পরামর্শ দেন। তাঁরা সবাই এই কার্যক্রমে তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের ইমামগণ, হাই স্কুলের প্রধান শিক্ষকগণ এবং কৃষক নারী নেত্রী সহ ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের এমপি নজরুল: ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


জামায়াতের এমপি নজরুল: ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা দেশে আলোচনা-সমালোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই তাকে নিয়ে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়, আপনি ওরে কয়দিন আনছেন? প্রশ্নের জবাবে গাজী নজরুল বলেন, ‘বিশ্বাস করেন, একবার। ওরে নিয়ে আমি একবারই এসেছি।’ এ সময় তিনি জামাতের নেতা হয়েও মেয়ে নিয়ে এসে অন্যায় করেছেন বলে স্বীকার করেন।

এদিকে পাশে দাঁড়িয়ে থাকা তরুণীকে তার নাম জিজ্ঞাসা করা হলেও তিনি নিজের নাম বলতে চাননি। পরে বারবার জিজ্ঞাসা করা হলে তরুণী নিজের নাম মারিয়া বলে উল্লেখ করেন। তবে তিনি ভিডিওটি ডিলিট করে দেওয়ার আবেদন জানান। যখন তাকে তার বাসার ঠিকানা জিজ্ঞাসা করা হয়, তখন তিনি চুপ করে থাকেন।

এর আগে, সোমবার রাতে, গাজী নজরুল ইসলামের সঙ্গে একটি তরুণীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার ফলে দেশজুড়ে কড়া সমালোচনা চলছে। সাতক্ষীরা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভাইরাল ভিডিওর ওই তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরে নজরুল ইসলামও তার ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেছেন।

ফেসবুক পোস্টে, তিনি জানান, রাজধানীর মগবাজারে তার ‘দ্বিতীয় স্ত্রী’র বাবার অফিসে তাকে ‘জিম্মি’ করে এক লাখ টাকা আদায় করা হয়েছে। পরে উদ্দেশ্যপ্রাণোদিতভাবে তাদের (তরুণী ও গাজী নজরুল ইসলাম) ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

রাজধানী ঢাকার মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

গতকাল সোমবার তারা অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. রাব্বি (১৮), মো. সুমন (৩৩), মো. আব্দুল রাব্বি (২৯), মো. প্রান্ত হোসেন (২৪), বাবুল হোসেন ওরফে হৃদয় (২২), মো. শামীম (২৮), মো. সাজ্জাত হোসেন (২৫), সাঈম (২২) ও আব্দুর আজিজ (২৪)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ জানায় যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%