ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের আসরে পাশে ছিলেন আমিরের তিন সন্তান ও গৌরীর পুত্র


বিয়ের আসরে পাশে ছিলেন আমিরের তিন সন্তান ও গৌরীর পুত্র

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন হয় আমির এবং গৌরীর।

আমিরের তৃতীয় বিয়েতে ছিল না কোন তারকাখচিত আয়োজন কিংবা বিলাসী উৎসবের ঝলক। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাবার জীবনের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানও।

এছাড়া দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতি লক্ষ্য করা গেল। আমিরের পাশে ছিল তার সন্তানরা এবং গৌরীর পাশে উপস্থিত ছিল তার একমাত্র পুত্র। এভাবেই আইনি বিয়ে করে ফেললেন আমির খান এবং গৌরী স্প্র্যাট। সেই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে শুভেচ্ছার বানভাসি শুরু হয়।

আরও পড়ুন: জুনিয়র মাস্টারশেফের সঞ্চালকের ভূমিকায় মেগান মার্কেল

আমিরের দুই সন্তান এদিন উজ্জ্বল গোলাপি রঙের পোশাকে ঝলমল করছিলেন। আমির ও কিরণ রাওয়ের সন্তান আজাদ গোলাপি পাঞ্জাবি পরেছিল। গৌরীর সাত বছরের পুত্রের পরনে ছিল গোলাপি টি শার্ট। আর সাদা শেরওয়ানিতে সজ্জিত ছিলেন আমির। গৌরীর পোশাকটিতে ছিল সোনালি সিক্যুইনের কাজ। তার সঙ্গে মিলিয়ে ছিমছাম গহনা ব্যবহার করেছিলেন তিনি।

আমির এবং গৌরীর পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে প্রথম দেখা হয়েছিল তাদের। সময়ের ব্যবধানে তারা হারিয়ে গিয়েছিলেন যোগাযোগ। ২০২৪ সালে আমিরের বোন নুজহাত খান মাধ্যমে বেঙ্গালুরুতে আবার দেখা হয় তাদের। সেই প্রাচীন পরিচয়ই পরে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়।

প্রেমের শুরুর দিনগুলোতে তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দূরত্ব। গৌরী ছিলেন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর দীর্ঘ দূরত্বের সম্পর্কের পর গৌরী, আমিরের কাছে চলে আসেন মুম্বাইয়ে, সঙ্গে ছিলো আগের সংসারের সন্তান। এরপর থেকেই তারা একসঙ্গে নতুন জীবনের পথচলা শুরু করেন, যা শেষ পর্যন্ত বিয়ের বন্ধনে গিয়ে পৌঁছায়।

আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে হলে তাদের সংসারে জন্মগ্রহণ করে দুই সন্তান- জুনায়েদ খান ও ইরা খান। যদিও তারা ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন, তবে সন্তানদের লালন-পালনে এখনও সু-সম্পর্ক থেকে গেছে সাবেক এই দম্পতির মধ্যে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

রীনার সঙ্গে বিচ্ছেদের পর, ২০০৪ সালে আমির পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান। এক বছর পর, ২০০৫ সালে তারা বিয়ে করেন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় ছেলে আজাদের। কিন্তু সেই সংসারও টেকেনি। ২০২১ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদের পরও, দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা হয়েছে।

এখন দুই অধ্যায়ের পর, আমির খান জীবনের তৃতীয় ইনিংস শুরু করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে বিয়ে। গৌরীকে সঙ্গী করে এবার নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন বলিউডের এই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, রেড এলার্ট জারি

টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ আশপাশের এলাকা। রবিবার ভোর পর্যন্ত সেখানে প্রবল বর্ষণ হয়। যদিও সকাল নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে, তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নগরবাসীকে আহ্বান জানিয়েছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করপোরেশনের হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বিএমসির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটার থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটারও ছাড়িয়েছে।

সবচেয়ে বেশি ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায়। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশনে ৩০৬ দশমিক ৬ মিলিমিটার এবং ভিখরোলির ঠাকুর নগর মিউনিসিপ্যাল স্কুল এলাকায় ৩০১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মালাবার হিল, কোলাবা, মান্দাভি, মেমনওয়াড়া, ভিখরোলি ফায়ার স্টেশন, পাওয়াই, ভান্ডুপ, আন্দেরি, চাকালা, জোগেশ্বরী এবং গোরেগাঁওয়ের আরে কলোনিসহ একাধিক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

শনিবারের টানা বর্ষণে মুম্বাইয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে, গাছ উপড়ে গেছে, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে পার্শ্ববর্তী থানে, পালঘর, নবি মুম্বাই এবং পুনে অঞ্চলেও। এসব এলাকায় ভূমিধস এবং জলাবদ্ধতার কারণে সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্লাবিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

আইএমডি জানিয়েছে, রবিবারও মুম্বাই ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিএমসি থেকে। স্থানীয় সময় রবিবার বিকাল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ার এবং সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার সকালে মেট্রো ও বিএসটি বাস চলাচল স্বাভাবিক থাকলেও, উপনগরীয় ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ উঠেছে। শনিবার জলমগ্ন রেললাইনের কারণে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলওয়ের উপনগরীয় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটির কারণে মেট্রোর ২এ লাইনের পরিষেবাও কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের একমাত্র সচল রাডার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


দেশের একমাত্র সচল রাডার বন্ধ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালিত পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটি বন্ধ হয়ে গিয়েছে। গত শনিবার (৪ জুলাই) রাত আটটা থেকে এটি বন্ধ রয়েছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আবদুল মতিন। তিনি বলেছেন, ‘মূলত বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।’ এদিকে, বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস দিতে বিকল্প মাধ্যমে ব্যবহার করতে হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, বিদ্যুৎ ভোল্টেজের সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে। বিকল্প উপায়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ভোলায় সার-সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ভোলায় সার-সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার মনপুরা উপজেলা থেকে মায়ানমারে পাচারের সময় সার ও সিমেন্টবোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় মো. জুয়েল (২২) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক জুয়েল উপজেলার উত্তর সাকুচিয়া ইউনয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. জহিরের ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে আটক জুয়েলসহ তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি দুই আসামি ট্রলার মালিক মো. ইদ্রিস মাঝি ও মো. রিয়াজ। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট থেকে মালামালসহ জুয়েলকে আটক করা হয়। এ সময় ট্রলার মালিক ইদ্রিস ও রিয়াজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মায়ানমারে পাচার করার প্রস্তুতি নেয় একটি পাচারকারী চক্র। এ সংবাদ পেয়ে মনপুরা থানা পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েল নামে এক পাচারকারীকে আটক করেন। এ সময় জব্দ ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪০০ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাউল উদ্ধার করা হয়। পরে আটক পাচারকারীসহ ও পলাতকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। মনপুরা থানার ওসি মো. মাজাহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মায়ানমারে পাচারের সময় সমুদ্রগামী মাছ ধরার ট্রলার বোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে মৃত্যু ৭ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


হামের উপসর্গে মৃত্যু ৭ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটে নি।

রোববার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এ হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে জানানো হয়েছে যে, হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা আপাতত বেড়ে হয়েছে ৬২০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের। আর এ নিয়ে গত ১৫ দিন থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%