ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মিয়ানমারে পাচারের সময় ভোলায় সার-সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১


মিয়ানমারে পাচারের সময় ভোলায় সার-সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার মনপুরা উপজেলা থেকে মায়ানমারে পাচারের সময় সার ও সিমেন্টবোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় মো. জুয়েল (২২) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক জুয়েল উপজেলার উত্তর সাকুচিয়া ইউনয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. জহিরের ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে আটক জুয়েলসহ তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি দুই আসামি ট্রলার মালিক মো. ইদ্রিস মাঝি ও মো. রিয়াজ। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট থেকে মালামালসহ জুয়েলকে আটক করা হয়। এ সময় ট্রলার মালিক ইদ্রিস ও রিয়াজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাটে সমুদ্রগামী ট্রলারে করে সার ও সিমেন্ট মায়ানমারে পাচার করার প্রস্তুতি নেয় একটি পাচারকারী চক্র। এ সংবাদ পেয়ে মনপুরা থানা পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারবোঝাই সিমেন্ট ও সারসহ মো. জুয়েল নামে এক পাচারকারীকে আটক করেন। এ সময় জব্দ ট্রলার থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ৪০০ লিটার ডিজেল, ৪ বস্তা সার ও চাউল উদ্ধার করা হয়। পরে আটক পাচারকারীসহ ও পলাতকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। মনপুরা থানার ওসি মো. মাজাহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মায়ানমারে পাচারের সময় সমুদ্রগামী মাছ ধরার ট্রলার বোঝাই সিমেন্ট ও সারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনের নামে থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে মৃত্যু ৭ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


হামের উপসর্গে মৃত্যু ৭ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। তবে এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর ঘটনা ঘটে নি।

রোববার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এ হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে জানানো হয়েছে যে, হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা আপাতত বেড়ে হয়েছে ৬২০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামে এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের। আর এ নিয়ে গত ১৫ দিন থেকে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে ১ হাজার ২২১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সামুদ্রিক রুটে পরিস্থিতি স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কাতারের সামুদ্রিক রুটে পরিস্থিতি স্বাভাবিক

কাতারের জলসীমার সমুদ্রপথে নৌচলাচল আবারও স্বাভাবিকভাবে শুরু করা যাবে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সব নৌযান পরিচালনাকারীকে বিদ্যমান সামুদ্রিক আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া, যাত্রার পূর্বে নাবিকদের সব প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সঙ্গে রয়েছে কি না তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে সমুদ্রযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানায় মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এর ফলে গত ২৯ জুন জারি করা নির্দেশনা প্রত্যাহার করা হলো।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাল তোলা নৌকা ও মাছ ধরার নৌযানের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে সেসময় বাণিজ্যিক জাহাজ চলাচল নিষেধাজ্ঞার আওতার বাইরে ছিল।

কাতার তখন সেই নিষেধাজ্ঞার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু ওই সময় দেশটি জানায়, আঞ্চলিক সামরিক অভিযানের সময় ছিটকে আসা গোলার ধাতব টুকরার আঘাতে আহত হয়ে এক কাতারি নাগরিক নিহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে দক্ষিণ আফ্রিকার মুসলিম নেতা আমির এনকুমানের সঙ্গে এমপি পীরজাদা হানজালার সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ইরানে দক্ষিণ আফ্রিকার মুসলিম নেতা আমির এনকুমানের সঙ্গে এমপি পীরজাদা হানজালার সৌজন্য সাক্ষাৎ

ইরান সফরকালে দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট সমাজসেবক, ইসলামি নেতা এবং ঐতিহ্যবাহী রাজপরিবারের সদস্য আমির কুলুঙ্গিলে রহিম এনকুমানে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

আমির এনকুমানে দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি সাউথ আফ্রিকান মুসলিম কাউন্সিল (SAMC)-এর জাতীয় চেয়ারম্যান ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এছাড়া তিনি জুলু জাতির কোয়া-এনকুমানে রাজপরিবারের একজন রাজপুত্র হিসেবেও পরিচিত।

সাক্ষাৎকালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় মুসলিম বিশ্বের সমসাময়িক পরিস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষা ও মানবকল্যাণমূলক উদ্যোগ এবং দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

সফর শেষে সংসদ সদস্য পীরজাদা হানজালা জানান, তাঁর আমন্ত্রণে আগামী ডিসেম্বর মাসে আমির কুলুঙ্গিলে রহিম এনকুমানে বাংলাদেশ সফরে আসবেন, ইনশাআল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জানা গেছে, ইরান সফরকালে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন সংসদ সদস্য পীরজাদা হানজালা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার এই প্রভাবশালী মুসলিম নেতার সঙ্গে তাঁর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পীরজাদা হানজালা ১১-দলীয় জোটের সমর্থনে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ইশরাক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আগামী জুলাই ও আগস্ট মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি এ বিষয়ে বলেছেন, বিভিন্ন দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের নানা স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জ্যোতি বলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হবে। এ উপলক্ষ্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

এ নিয়ে তিনি জানান, ওই দিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে আন্দোলনকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের কয়েকজন সদস্য বক্তব্য রাখবেন।

ইশরাক হোসেন আরও বলেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এই দিনের ঐতিহাসিক ঘটনার গুরুত্বের কথা উল্লেখ করেন, যেখানে সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের ফলে আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিকভাবে আলোচিত হয়।

এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই অনুষ্ঠানেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থাকবেন। একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যেখানে সেখানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইশরাক হোসেন।

তিনি এ বিষয়ে আরো জানান, ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার তীব্রতা ছিল অতিরিক্ত। ওই দিনটিকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, যার নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। প্রদর্শনীটি চারুকলা একাডেমি কিংবা জাতীয় জাদুঘরের সামনে বা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হতে পারে।

ইশরাক হোসেন বলেন, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালিত হবে। তিনি বলেন, ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং সেদিন চারজন শহিদ হন। এই আন্দোলন পুরো গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হবে, পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গান পরিবেশন করা হবে।

তিনি জানান, ২৪ জুলাই যাত্রাবাড়ীতে শুরু হওয়া আন্দোলনে স্থানীয় জনগণ, ছাত্র-জনতা ও অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেয়। যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকদিন অবরোধ কর্মসূচি চলেছিল। সেখানে কমপক্ষে ৮০ জন শহীদ হন, যার স্মরণে এবং সে স্থানটি স্মরণীয় করে রাখতে এক সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%