০৩:২২ পি.এম
হাইকোর্ট দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য ২০২৭ সালে করা রিট খারিজ করে দিয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
রিটের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এর আগে, ৭ অক্টোবর ২০২৭ সালে, মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের করেন।
আরও পড়ুন: ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ
রিটে বিবাদী হিসেবে শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে অন্তর্ভুক্ত করা হয়।
রিট আবেদনের পর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওই দিনই মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আরও পড়ুন: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন