০৩:২৩ পি.এম
চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সি মেয়েকে হারানোর ২৪ দিন পর মারা যান রেশমী আক্তার।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি টানা ২৪ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
গত ২৩ অক্টোবর রাতে, স্বামী মো. দেলোয়ার (৩১), মেয়ে ওয়াসিফা জান্নাত ও অন্যান্য স্বজনদের নিয়ে অটোরিকশায় কেরানীহাটের একটি মেলায় যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দেলোয়ার এবং হাসপাতাল নেওয়ার পর দেড় বছরের শিশু ওয়াসিফা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রেশমীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতারা
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবচার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন