০৯:২১ পি.এম
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হয়ে পড়েন।
তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রবিবার, (২৯ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরের দুগ্ধ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা
আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পরে স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে। ইমরুলের স্বজনরা জানান, তিনি এক সপ্তাহ আগে এসএস এনজিওতে যোগদান করেছিলেন।
আরও পড়ুন: শেরপুরে নারীদের প্রথম মিনি ম্যারাথন অনুষ্ঠিত, ৫ শতাধিক অংশগ্রহণকারী
সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন