ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নীলফামারীর খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী


নীলফামারীর খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জুয়েল চৌধুরী। নির্বাচনের প্রথম ধাপ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

জুয়েল চৌধুরী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দুই মেয়াদে খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান জুয়েল চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আলহাজ শওকত চৌধুরীর শ্যালক।

সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। স্থানীয়রা জানান, তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করেছেন।

আরও পড়ুন: বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন কেনাবেচার অভিযোগ, থানায় জিডি

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে তাঁর ভূমিকার কথাও তুলে ধরছেন সমর্থকেরা। তাঁরা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

এদিকে আসন্ন নির্বাচনে জুয়েল চৌধুরীকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও নির্বাচনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। জুয়েল চৌধুরী জানিয়েছেন, এবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে খাতামধুপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ শে নভেম্বর) বেলা ১২ টায় রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি কামাল আনোয়ার আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ডাঃ লোহানি মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর দিপক ও কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার। আরও বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস।

রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ লিটন পারভেজ, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মিছিল ও সমাবেশে রংপুর জেলা ও মহানগর যুবদলের অন্তর্ভুক্ত সকল উপজেলা, পৌর ইউনিট ও ৩৩ টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রাখেন  রংপুর জেলা বিএনপির আহবায়ক মো.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন কেনাবেচার অভিযোগ, থানায় জিডি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন কেনাবেচার অভিযোগ, থানায় জিডি

বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে হারানো মোবাইল ফোন কেনাবেচার অভিযোগ উঠেছে। নগরীর হাটখোলা এলাকা থেকে হারিয়ে যাওয়া এক নারীর মোবাইল ফোন আইএমইআই নম্বরের মাধ্যমে শনাক্ত হওয়ার পর সেটির ক্রয়-বিক্রয় নিয়ে তিন ব্যক্তির পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এতে ফোনটির প্রকৃত উৎস ও হাতবদলের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশাল সদর (কোতোয়ালি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রিয়াংকা পাল (৩২) গত ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফোনটি না পেয়ে পরবর্তী সময়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

হারানো ফোনটি OnePlus Nord 30 SE 5G মডেলের। সবুজ রঙের অ্যান্ড্রয়েড সেটটির র‍্যাম ৪ জিবি এবং রম ১২৮ জিবি। ফোনটির দুটি আইএমইআই নম্বর উল্লেখ করে গত ১২ সেপ্টেম্বর বরিশাল সদর (কোতোয়ালি) থানায় জিডি করেন ভুক্তভোগী। জিডি নম্বর ৯৭১ এবং ট্র্যাকিং নম্বর BTLSF7।

ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে আইএমইআই নম্বর ব্যবহার করে ফোনটির অবস্থান ও বর্তমান ব্যবহারকারী শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে শেখ আব্দুস সোবাহান সারেং নামের এক ব্যক্তির ব্যবহারে ফোনটি রয়েছে বলে জানা যায়। তিনি বরিশালের কাশিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক।

ফোনটি কীভাবে তাঁর হাতে এসেছে, জানতে চাইলে শেখ আব্দুস সোবাহান জানান, বরিশালের গির্জা মহল্লার মোবাইল বাজারের একটি দোকান থেকে ৯ হাজার ৫০০ টাকায় সেটটি কিনেছেন তিনি।

এরপর সংশ্লিষ্ট দোকানের মালিক বরাত খানের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, তাঁর দোকানের কর্মচারী শাওন টাকার বিনিময়ে ফোনটি কিনে দোকানে রেখেছিলেন।

তবে কর্মচারী শাওনের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য। তাঁর দাবি, দোকান মালিক বরাত খান তাঁর এক বন্ধুর কাছ থেকে ফোনটি কিনেছিলেন। ওই বন্ধুর পরিচয় ও যোগাযোগের বিষয়ে জানতে চাইলে শাওন জানান, তাঁকে বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না।

একই ফোনের কেনাবেচা নিয়ে তিনজনের এমন ভিন্ন বক্তব্যে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। ফোনের বর্তমান ব্যবহারকারী বলছেন, তিনি দোকান থেকে কিনেছেন। দোকান মালিকের দাবি, কর্মচারী সেটটি কিনেছিলেন। অন্যদিকে কর্মচারী বলছেন, মালিকের এক বন্ধুর কাছ থেকে ফোনটি সংগ্রহ করা হয়েছে।

এ অবস্থায় ফোনটি প্রথম কার কাছ থেকে মোবাইল বাজারে এসেছে, বিক্রির সময় এর বৈধ মালিকানা যাচাই করা হয়েছিল কি না এবং প্রকৃত বিক্রেতা কে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

ভুক্তভোগীর হারানো ফোনটি শনাক্ত হওয়ার পরও সেটি একাধিক ব্যক্তির হাত ঘুরে অন্যের ব্যবহারে যাওয়ার বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। মোবাইল ফোন কেনাবেচার ক্ষেত্রে যথাযথভাবে বিক্রেতার পরিচয়, মালিকানার প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করলে এ ধরনের ঘটনায় ক্রেতারাও আইনি জটিলতায় পড়তে পারেন।

এদিকে গির্জা মহল্লার মোবাইল বাজারে হারানো বা চুরি হওয়া ফোন কেনাবেচার অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই এবং শনাক্ত হওয়া ফোনটির উৎস অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন নগরবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%