প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ-১০ গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে সকল স্তরের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে দুই উপজেলায় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
গফরগাঁও - দক্ষিণ গফরগাঁও উপজেলা ও পৌরসভার সকল স্তরের আলেম-ওলামাদের সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাটি গফরগাঁও - দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ দ্বারা পরিচালিত হয়। গফরগাঁও উপজেলা জমিয়তের সভাপতি, বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা মুফতী আহসান উল্লাহ কাসেমী সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি হাফেজ মইনুদ্দীন আল হাবিব সভাটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাসিক মদীনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, গফরগাঁও ওলামা সমিতির সভাপতি হাফেজ নূরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, মাওলানা মোবারক হোসেন, গফরগাঁও উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, গফরগাঁও উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, হাফেজ মফিজ উদ্দিন, গফরগাঁও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কামাল হোসাইন, সদস্য সচিব মাওলানা কামরুল ইসলাম, গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ উদয়পুরী প্রমুখ।
অনুষ্ঠানে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও ও পৌরসভার সকল স্তরের আলেম-ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন