ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত, আহত অনেকে


ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত, আহত অনেকে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর গুলিবর্ষণের ফলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিনদানো প্রদেশের দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এই হামলার ঘটনা ঘটে।

তবে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো সাংবাদিকদের জানান, হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় কিংবা সে নিহত বা আহতদের মধ্যে রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। অন্যদিকে, স্থানীয় কিছু গণমাধ্যম অন্যান্য কর্মকর্তাদের বরাতে হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বাঙ্গা পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক সহায়তার জন্য ঘটনাস্থলে ফিলিপাইন রেড ক্রসের একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে।

ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রকৃত ঘটনা উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনে সাধারণ মানুষের মধ্যে আগ্নেয়াস্ত্রের মালিকানা ও ব্যবহার তুলনামূলক বেশি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা একেবারেই বিরল। এর আগে গত জুন মাসে দেশটির মধ্যাঞ্চলের একটি স্কুলে সহপাঠীদের গুলিতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হন। সে সময় পুরোনো বিরোধ ও বুলিংয়ের জেরে ওই হামলা চালানো হয়েছিল বলে পুলিশ জানিয়েছিল।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫ দিনের মধ্যে বিচারক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫ দিনের মধ্যে বিচারক নিয়োগ

আইনমন্ত্রীর প্রতিশ্রুতির ৫ দিনের মধ্যে সরকার সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ প্রদান করেছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো: জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে গত ১৭ সেপ্টেম্বর পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় এক বছর ধরে বিচারক না থাকায় বিচার কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। বর্তমানে এই আদালতে প্রায় পাঁচ হাজার মামলা বিচারাধীন রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার পাশাপাশি আদালতটি শিশু আদালত ও মানব পাচার সংক্রান্ত মামলার দায়িত্বও পালন করে। বিচারক না থাকায় এসব মামলার কার্যক্রমে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছিল।

এদিকে, বিচারক নিয়োগের দাবিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছিল। ওই আবেদনটি গত ২৩ আগস্ট করা হয়, যেখানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত একজন বিচারক পদায়নের দাবি জানানো হয়।

এরপর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা সফরে আসেন। পরদিন সকালে জেলা ও দায়রা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাতক্ষীরার বিচার বিভাগের বিভিন্ন সংকটের পাশাপাশি দীর্ঘদিন বিচারকশূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। মতবিনিময় সভায় আইনমন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আইনমন্ত্রীর ওই আশ্বাসের মাত্র ৫ দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আরো একজন বিচারক পদায়নের প্রজ্ঞাপন জারি হওয়ায় সাতক্ষীরার বিচারাঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের দাবির পর নতুন বিচারক নিয়োগ হওয়ায় এখন নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পথ সুগম হলো। তবে, বিভিন্ন আদালতে আরো নয়জন বিচারকের পদ শূন্য থাকায় অতি দ্রুত সেসব পদে বিচারক পদায়নের দাবি আইনজীবীদের।

নবনিযুক্ত বিচারক মো: জাকারিয়া হোসেন ১৫ মার্চ ২০০৬ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগীয় চাকরিতে যোগদান করেন। এরপর তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জজ ও সিনিয়র সহকারী জজসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিচারক মো: জাকারিয়া হোসেনের বিচার বিভাগীয় কর্মজীবনের শুরু হয়েছিল সাতক্ষীরা থেকে। দীর্ঘ দুই দশক পরে তিনি আবারো সাতক্ষীরায় ফিরছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


পাটগ্রামে ভারতীয় ষাঁড় উদ্ধার, ডিমলায় ইয়াবাসহ একজন আটক

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে এবং নীলফামারীর ডিমলায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

বিজিবির সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল পাটগ্রামের ক্যাম্পের পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিএএমপি ৭/১৪-এস সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে একটি ষাঁড় গরু নিয়ে আসার সময় বিজিবি কয়েকজনকে দেখতে পায়। টহল দলের চ্যালেঞ্জের মুখে তারা গরুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় ষাঁড়টি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালায় বালাপাড়া বিওপির একটি টহল দল। এ সময় মুকুল রায় (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মুকুল রায় ঠাকুরগঞ্জ গ্রামের মৃত শিবেন্দ্র রায়ের ছেলে। বিজিবি জানায়, পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ছয়টি ইয়াবা ট্যাবলেট, পাঁচ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, দুটি অভিযানে উদ্ধার হওয়া গরু ও মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২১৭ টাকা। আটক মুকুল রায়কে উদ্ধার করা মাদকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া গরুটির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও এক সহযোগী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বগুড়ার সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও এক সহযোগী আটক

বগুড়ার সান্তাহারে পুলিশ, স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদারের নির্দেশের পর, রিক্সাভ্যান চালকদের কাছে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনার পর স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার প্রশংসার পাত্র হয়ে উঠেছেন।

জানা গেছে, সান্তাহারে একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে শহরের রিক্সা ও ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল কিছু প্রভাবশালী শ্রমিক নামধারী চাঁদাবাজ। এ চাঁদাবাজিতে সহায়তা করতেন নিষিদ্ধ আওয়ামী লীগের সান্তাহার পৌর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আলম হোসেন, যিনি স্থানীয় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আদায়কারী। সম্প্রতি, নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা আলমের ছত্রছায়ায় স্থানীয় রিক্সাভ্যান শ্রমিক সংগঠনের কিছু নেতা পৌরসভার লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স প্রদান এবং শ্রমিক সংগঠনে ভর্তির অজুহাতে প্রতিদিন নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশনা দেন।

একপর্যায়ে, সান্তাহার পৌর শহরে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদারের কাছে তুলে ধরেন ভুক্তভোগী রিক্সাভ্যান চালকেরা। এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশ প্রশাসনকে এলাকায় চাঁদাবাজি বন্ধের কঠোর নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার বিকেলে সান্তাহার শহরের রিক্সাভ্যান স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় ফাঁড়ির পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগের সান্তাহার পৌর ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আলম হোসেন (৫০) এবং আদমদিঘী উপজেলার পোঁওতা টিকরী পাড়া গ্রামের হাফিজুল ইসলাম ওরফে কুচার ছেলে রবিউল ইসলাম (২৪)কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

এ গ্রেফতার ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার প্রশংসার পাত্র হয়ে উঠেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার সচেতন ব্যক্তিরা সান্তাহার শহরের সকল সেক্টরে চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শহীদ বীর আবু সাঈদ’ গণঅভ্যুত্থানের প্রতীক: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


‘শহীদ বীর আবু সাঈদ’ গণঅভ্যুত্থানের প্রতীক: রাশেদ খান

শহীদ বীর আবু সাঈদ গণঅভ্যুত্থানের প্রতীক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, রংপুরবাসী গর্বিত এমন একজন সন্তানকে জন্ম দিয়ে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

রাশেদ খান উল্লেখ করেন, "আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। যা সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।"

তিনি আরও বলেন, "আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল।"

আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।"

বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।"

এ সময় আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, "সবশেষে আমি প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।"

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%