০৯:৩৪ পি.এম
নোয়াখালীতে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি সোমবার সকালে কলেজের হলরুমে আয়োজিত হয় এবং এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) লায়লা জাহান।
আরও পড়ুন: যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা সিভিল সার্জন এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুর রহিম ও ডা. নুরুল আলম লিটন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট (ASSET) প্রকল্পের সহযোগিতায় নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, নোয়াখালী এ বিশেষ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: তারাকান্দায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ২ বোনের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন