ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিত করতে হাইকোর্টের রুল


ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিত করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করার বিষয়টি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছে। বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল প্রদান করেন।

বুধবার (২২ জুলাই) রুল জারির নিশ্চিত করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জারি করা রুলে হাইকোর্ট জানতে চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

রুলে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।

আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো.তানভীর আহমেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে: রুবিও

যদি ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব ফেলবে এবং বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে। এই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এবং সম্মেলনে এই বক্তব্য দেন। খবরটি এসেছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

রুবিওর এই গুরুত্বপূর্ণ বক্তব্যের সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ জলপথে হুমকি কমাতে মার্কিন বাহিনী টানা ১১তম রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে।

ম্যানিলায় আসিয়ানের বৈঠকে রুবিও বলেন, ‘আমরা যদি মধ্যপ্রাচ্যে এমন একটি নজির তৈরি করি, যেখানে কোনো একটি দেশ আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে পারে, টোল আদায় করতে পারে এবং অর্থ না দিলে জাহাজ ধ্বংস করতে পারে, তাহলে বিশ্বের অন্যান্য অঞ্চলে, এমনকি এই অঞ্চলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি থাকবে।’

তিনি আরও বলেন, ‘মূল বিষয়টি খুবই সহজ। ইরান একটি অধিকার দাবি করছে— যার কোনো বিদ্যমান আইনি ভিত্তি নেই।’

রুবিও জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী নৌযানগুলোর নিয়ন্ত্রণের জন্য ইরানের কোনও আইনি অধিকার নেই। তিনি আরও বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতার একটি মৌলিক নীতি হুমকির মুখে পড়েছে। এটি কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়।’

রুবিওর এই মন্তব্য এমন একটি সময়ে এলো, যখন দক্ষিণ চীন সাগরে চীন ও আসিয়ানভুক্ত কয়েকটি দেশের মধ্যে একাধিক বিরোধপূর্ণ দাবি নিয়ে উত্তেজনা চলছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিয়েও বিরোধ রয়েছে।

মঙ্গলবার সকালে রুবিও ফিলিপাইনে পৌঁছান। তার পৌঁছানোর সময় বিতর্কিত ওই জলসীমায় চীনা ও ফিলিপাইনের নাবিকদের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানায়।

বুধবার আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুবিওর। এছাড়া, তিনি কোয়াড জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।

রুবিও আরও জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তার দাবি, তেহরান এ বিষয়ে ‘গুরুত্বের সঙ্গে’ এগোচ্ছে না। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনও ইতিবাচক ও গঠনমূলক আলোচনা এবং সমঝোতায় অংশ নিতে প্রস্তুত। তবে এর জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলো অবশ্যই রক্ষা করতে হবে।’

রুবিও বলেন, ‘বর্তমান সমস্যাটি হলো, তারা (ইরান) আলোচনাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক থাকব। এবং যদি তারা তা না করে, তাহলে আমরা নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল

নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদলের দুই নেতা ও তাদের বন্ধুরা বুদ্ধির ফাঁদে ফেলে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছেন। এই ঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই দুই ছাত্রনেতা হলেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী ফারহান এবং ইমদাদ উল্যাহ পরশ। তারা স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। আটককৃতরা হলেন, দক্ষিণ হাতিয়ার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণচর উপজেলার পশ্চিম চরলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। পুলিশ বলছে, তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

জানা গেছে, গত ১২ জুলাই রাতে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে ১৯ মে সকাল ১০টায় নোয়াখালী পৌরসভার সোনাপুর সুপার মার্কেটের সামনে থেকে চুরি হয় ছাত্রদল নেতা ফারহান ও পরশের বন্ধু জয়দেব নাথের মোটরসাইকেল। ওই ঘটনার পর দিন একটি অচেনা মোবাইল নম্বর থেকে বাইকার পরিচয়ে ওই ব্যক্তি জয়দেবকে ফোন করেন। তিনি জানান, জয়দেবের মোটরসাইকেলটি তার কাছে বিক্রির জন্য নেওয়া হয়েছে।

তবে, মোটরসাইকেলের সাথে থাকা কাগজপত্র দেখে সন্দেহ হলে জয়দেব মোটরসাইকেলটি না কিনে তার কাছে কল দেন। মোবাইলে কথাবার্তা প্রসঙ্গে ওই ব্যক্তি জয়দেবকে একটি বিকাশ নম্বর দিয়ে ১০ হাজার টাকা পাঠাতে বলেন এবং এই টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ঠিকানায় পৌঁছানোর আশ্বাস দেন। কিন্তু টাকা পাওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে গড়িমসি করতে থাকেন। বারবার ফোন দেওয়ার পরও তার কাছ থেকে সাড়া মেলেনি।

এরপর ১৪ জুলাই ছাত্রদল নেতা ফারহান ও পরশের বুদ্ধিতে অন্য একটি মোবাইল ফোন থেকে ওই ব্যক্তির সাথে ফোনে কথা বলা হয়। তিনি কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর সন্দেহে ফোন কেটে দেন। পরদিন রাত ৮টার দিকে অন্য একটি নম্বর থেকে তাকে আবারও কল করেন। এ সময় তিনি পরিচিত বন্ধু ভেবে কল রিসিভ করেন এবং জানান যে মাইজদীতে নতুন বাসস্ট্যান্ডে আছেন, যেখানে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়েছিল।

ছাত্রদল নেতারা জানান, এরপরে দ্রুত সেখানে উপস্থিত হন ফারহান, পরশ, ইমন এবং তাদের বন্ধু জয়দেব। জয়দেব ওই ব্যক্তির কাছে গিয়ে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে গল্প শুরু করেন। এক পর্যায়ে দুজন পাশের রেস্তোরাঁয়ে চা পান করতে যান। এই সময়ে সন্দেহ হলে চতুর ওই ব্যক্তি উঠে যাওয়ার চেষ্টা করেন। তবে, ততক্ষণে তাকে ঘিরে ধরেন চার বন্ধু।

প্রসঙ্গত, সোনাপুর থেকে জয়দেবের মোটরসাইকেল চুরির সময় সিসি টিভি ফুটেজে ওই ব্যক্তির উপস্থিতি এবং পরবর্তীতে বিকাশে টাকা নেওয়ার বিষয়ে কথা বলার ফলস্বরূপ তিনি বিপদ অনুভব করেন। সেই সময়ে বাঁচার জন্য আরেকজনের নাম বলেন। মূল চোরকে এনে দিলে তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন চার বন্ধু। পরে ওই ব্যক্তি মোবাইল ফোন দিয়ে চোর চক্রের অপর সদস্যকে সর্বশেষ জানান যে তার কাছে ভাড়ার টাকা নেই, কিছু টাকা দিতে বলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে চোর চক্রের অপর সদস্য টাকা দিতে আসে। এ সময় চার বন্ধু দুজনকে আটক করে সোনাপুর নিয়ে যান।

সুঅস্থ মোটরসাইকেলটি চট্টগ্রাম থেকে তাদের ওই বন্ধু বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানান তারা। নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল বলেন, নোয়াখালী হোন্ডা গ্যালারিতে মোটরসাইকেলের পেছনে কাগজ দেখে সন্দেহ হলে তারা ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোটরসাইকেলটির সেল রিসিট সংগ্রহ করেন। সেল রিসিটে মোটরসাইকেলটির ক্রেতা আবু নাছের মঞ্জুর নাম ও মোবাইল নম্বর পাওয়ার পর তাকে ফোন দিয়ে পুরো ঘটনা জানান এবং তিনি বিষয়টি সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামকে অবহিত করেন। পরে এসআই ফখরুল ঘটনাস্থলে আসেন এবং সেখানে দুই চোরের পরিচয় নিশ্চিত করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। জানা গেছে যে, ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছে। নোয়াখালী থেকে গত কয়েকদিনে তারা আরও কিছু মোটরসাইকেল চুরি করেছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে। মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে গত শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

নোয়াখালীর সেনবাগে, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময়, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে সেখান থেকে পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে, উপজেলার সেবারহাট মধ্যম বাজারে ফেনী-চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক, যিনি ওরফে বুলেট ফারুক নামে পরিচিত, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পাওয়া যায়। পরে একই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল, যিনি ওরফে প্রফেসর সোহেল হিসেবে পরিচিত, ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেছেন, গ্রেপ্তার করা সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হিসেবে ডিএনসি জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে রাজমিস্ত্রি ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ।

বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি বাসা থেকে এই মরদেহ উদ্ধার হয়।

নিহত ওবায়দুর রহমান বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম হচ্ছে ময়েন প্রামাণিক। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকাতে ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক সংকট এবং পারিবারিক নানা বিষয় নিয়ে ওবায়দুরের সঙ্গে পরিবারের সদস্যদের মাঝে মাঝে বিরোধ হয়ে থাকতো। এসব কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী সখি বেগম বলেন, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পরে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ার কারণে ঋণগ্রস্ত হয়ে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ঘটতো। তাঁর স্বামীর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। বুধবার সকালে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পরে আসল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%