ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সোমবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট


সোমবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট

প্রতিদিনের কেনাকাটার প্রয়োজনীয়তার জন্য আমাদের অবশ্যই কোথাও না কোথাও যেতে হয়। তবে, রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেয়া অত্যন্ত জরুরি। তাহলে বিড়ম্বনায় পড়তে হয় না।

এজন্য দেখে নিন সোমবার (৮ জুন) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

আরও পড়ুন: ‘পর্যটন মেলা, ২০২৬’ বৃহস্পতিবার শুরু, প্রযুক্তি ও টেকসই পর্যটন নিয়ে আলোচনা

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ এম


দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৮ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত এ তথ্য জানানো হচ্ছে।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮০০ জনকে পাঠানো হয়েছে, আরও ৮৩৬ জন অপেক্ষায়: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ এম


৪৮০০ জনকে পাঠানো হয়েছে, আরও ৮৩৬ জন অপেক্ষায়: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হোল্ডিং সেন্টারগুলোতে থাকা ৪৮০০ জনকে ইতোমধ্যেই পুশব্যাক করা হয়েছে। একইসাথে, পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন আরও ৮৩৬ জন।

রোববার (৭ জুন) কলকাতায় আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, সিএএ-এর আওতায় যারা পড়েননি এমন অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এই ইস্যুতে ভারত সরকারের একটি আইন ছিল। ওই আইনের আওতায় তাদেরকে কারাগারে না পাঠিয়ে সরাসরি বিএসএফের হাতে হস্তান্তর করতে বলা হয়েছে। কিন্তু এই রাজ্যে সেটি কার্যকর হয়নি। এবার রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ নাগরিককে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে হোল্ডিং সেন্টারে অবস্থান করছেন ৮৩৬ জন। খাইয়ে ও পড়িয়ে তাদেরকেও আমরা সে দিকে পাঠানোর ব্যবস্থা করছি।

সীমান্তে কাঁটাতার নির্মাণ নিয়ে শুভেন্দু বলেন, আমরা বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশের সাথে ৫৫৬ কিলোমিটার অরক্ষিত সীমান্ত রয়েছে। সেখানে কাঁটাতার বেড়া নির্মাণে এখন পর্যন্ত ১০০ কিলোমিটার জমি আমরা হস্তান্তর করেছি। ইতোমধ্যে চিকেন নেককে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর অভিমত, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করছি, অন্যথায় দেশের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তাছাড়া, অনেক আগেই বাংলায় জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে।

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের প্রথমে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। এরপর বিএসএফের হাত ঘুরে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও এ ব্যাপারে এতদিন বিএসএফ বা বিজিবির তরফে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যর্পণের বিষয়টি স্বীকার করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ এম


অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হার্ডকপি বা কাগজে দাখিল করা সব ভ্যাট রিটার্নের জন্য ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রির সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন এন্ট্রি না করতে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্লোজিং ব্যালেন্স ২০২৬ সালের মে মাস থেকে ফ্রিজ বা অপারেশনাল অযোগ্য হয়ে যাবে এবং ওই স্থিতির বিপরীতে কোন সমন্বয় করা সম্ভব হবে না।

একটি বিজ্ঞপ্তিতে এনবিআর রোববার (৭ জুন) এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করদাতাদের দাখিল করা পূর্ববর্তী সব হার্ডকপি মাসিক রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের জন্য 'হার্ড কপি রিটার্ন এন্ট্রি' নামে একটি নতুন সাব-মডিউল চালু করা হয়েছে। এ বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য ৫ জানুয়ারি একটি পরিপত্র জারি করা হয়েছিল। ভিত্তিক ওই পরিপত্রের মাধ্যমে গত ৩১ মার্চের মধ্যে সব হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

তবে ই-ভ্যাট সিস্টেমের তথ্য পর্যালোচনার পর দেখা গেছে যে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করা হয়নি। এই অবস্থায় আগামী জুলাই মাস থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্তের আলোকে সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

এছাড়া যদি এসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তাদের হার্ডকপি রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি না করে, তাহলে তাদের ক্লোজিং ব্যালেন্স গত মে মাসে অপরিচলনযোগ্য হয়ে যাবে। এ কারণে ওই ব্যালেন্সের বিপরীতে কোনো সমন্বয় সুবিধা পাওয়া যাবে না। ভ্যাট রিফান্ড আবেদন বিবেচনার ক্ষেত্রে শতভাগ রিটার্ন অনলাইনে থাকা বাধ্যতামূলক, সে কারণে পূর্বে দাখিল করা সব ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রি না করার ফলে কোনো প্রতিষ্ঠান রিফান্ডের আবেদনও করতে পারবে না।

সরকার রাজস্ব প্রশাসনের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য কাজ করছে। এনবিআর এই উদ্যোগ সফল করতে করদাতাদের সার্বিক সহযোগিতা চেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে জটিল পরিস্থিতিতে পড়েছে ইসরাইল: বিশ্লেষকদের মূল্যায়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:২৩ এম


লেবাননে জটিল পরিস্থিতিতে পড়েছে ইসরাইল: বিশ্লেষকদের মূল্যায়ন

লেবাননের ওপর ইসরাইলের হামলাকে ‘যুদ্ধবিরতি’ হিসেবে আখ্যায়িত করা ভুল হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আবেদ আবু শেহাদেহ।

তিনি যোগ করেন, ইসরাইল আসলে এই সংঘাত থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না।

জাফা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিভাষাটি সঠিকভাবে বোঝার জন্য বলছি, সেখানে আসলে কোনো যুদ্ধবিরতি ছিল না। ইসরাইলি গণমাধ্যমগুলো এটিকে ‘যুদ্ধবিরতি যুদ্ধ’ বলে ডাকতে পছন্দ করে।

তিনি আরও জানান, ইসরাইল এখনো লেবাননের চোরাবালিতে আটকে আছে, সেখানে গত কয়েক সপ্তাহে তাদের সেনাদের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

আবু শেহাদেহ বলেন, “ইসরাইল লেবাননে একটি বড় ধরনের চোরাবালিতে আটকা পড়ে গেছে; তাদের কাছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো কৌশল নেই। বিশেষ করে গত দুই সপ্তাহে, হিজবুল্লাহর নতুন ফাইবারের তৈরি ড্রোনের আঘাতে একের পর এক ইসরাইলি সেনা লক্ষ্যবস্তু হচ্ছে এবং নিহত হচ্ছে। আর এই ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে আপাতত কোনো সমাধান নেই।”

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%