ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লেবাননে জটিল পরিস্থিতিতে পড়েছে ইসরাইল: বিশ্লেষকদের মূল্যায়ন


লেবাননে জটিল পরিস্থিতিতে পড়েছে ইসরাইল: বিশ্লেষকদের মূল্যায়ন

লেবাননের ওপর ইসরাইলের হামলাকে ‘যুদ্ধবিরতি’ হিসেবে আখ্যায়িত করা ভুল হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আবেদ আবু শেহাদেহ।

তিনি যোগ করেন, ইসরাইল আসলে এই সংঘাত থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না।

জাফা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিভাষাটি সঠিকভাবে বোঝার জন্য বলছি, সেখানে আসলে কোনো যুদ্ধবিরতি ছিল না। ইসরাইলি গণমাধ্যমগুলো এটিকে ‘যুদ্ধবিরতি যুদ্ধ’ বলে ডাকতে পছন্দ করে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও জানান, ইসরাইল এখনো লেবাননের চোরাবালিতে আটকে আছে, সেখানে গত কয়েক সপ্তাহে তাদের সেনাদের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

আবু শেহাদেহ বলেন, “ইসরাইল লেবাননে একটি বড় ধরনের চোরাবালিতে আটকা পড়ে গেছে; তাদের কাছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো কৌশল নেই। বিশেষ করে গত দুই সপ্তাহে, হিজবুল্লাহর নতুন ফাইবারের তৈরি ড্রোনের আঘাতে একের পর এক ইসরাইলি সেনা লক্ষ্যবস্তু হচ্ছে এবং নিহত হচ্ছে। আর এই ড্রোন প্রযুক্তির বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে আপাতত কোনো সমাধান নেই।”

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ জুনের মুদ্রা বিনিময় হার এক নজরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ এম


৮ জুনের মুদ্রা বিনিময় হার এক নজরে

 

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেনকে ঠিক রাখার লক্ষ্যে তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে।

লেনদেনের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে আজকের (৮ জুন, ২০২৬) বাংলাদেশি টাকার বিনিময় হার হলো:

লাইভ টিভি স্ট্রিমিং

ব্রেকিং নিউজ অ্যালার্ট

আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার ১২২ টাকা ৭৫ পয়সা

ইউরো ১৪২ টাকা ২৪ পয়সা

পাউন্ড ১৬৩ টাকা ৩০ পয়সা

ভারতীয় রুপি ১ টাকা ৩১ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ৩৮ পয়সা

সিঙ্গাপুরি ডলার ৯৫ টাকা ৬১ পয়সা

সৌদি রিয়াল ৩২ টাকা ৬১ পয়সা

কুয়েতি দিনার ৩৯৫ টাকা ৭৭ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার ৮৫ টাকা ০১ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা নিয়মিতভাবে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। জিডিপি কিংবা পার ক্যাপিটা (মাথাপিছু আয়) পরিসংখ্যানও আন্তর্জাতিক মানদণ্ডে পশ্চিমা মুদ্রায় হিসাব করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চাপের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ এম


ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর চাপের মুখে নেতানিয়াহু

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলার জবাবে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। এই ঘটনার প্রেক্ষাপটে ইসরাইলের বিরোধী রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র সমালোচনা করেছেন। তারা একইসঙ্গে তেহরানের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়ার আহ্বান জানান।

ইসরাইলের আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বেনেট ইরানের হামলাকে ‘সত্যের মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বেনেট বলেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে যে এটি একটি ‘সার্বভৌম রাষ্ট্র, যা নিজেকে রক্ষা করতে সক্ষম’। ইসরাইলকে শক্তিশালী হতে হবে এবং কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে।

ইসরাইলি বিরোধী নেতার এই বক্তব্য সেই সময় আসে, যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে ইরানি হামলার জবাব না দিতে অনুরোধ করেছেন।

এছাড়া, ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আজ রাতে তেহরানকে অব্যশই জ্বলতে হবে।’ এই মন্তব্যটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম সতর্কবার্তা জারির কিছুক্ষণের মধ্যে আসে।

বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, ইসরাইলের শত্রুরা বুঝতে পেরেছে যে ‘নেতানিয়াহু একজন দুর্বল ও ব্যর্থ নেতা।’ তিনি মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ‘ইসরাইলকে আরেকটি যুদ্ধে জড়ানোর নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই’।

তিনি আসন্ন সাধারণ নির্বাচনে ভোটারদের এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানান।

এর আগে, ইরান থেকে ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার (৭ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের দিকে সম্ভবনীয় গোলাবর্ষণের আশঙ্কায় তারা ‘হাই অ্যালার্ট’ বা ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরাইলের হাইফা ও অন্যান্য এলাকায় সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এ সময় মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুর মান কতটা ভালো?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ এম


দূষিত শহরের তালিকায় শীর্ষে কিনশাসা, ঢাকার বায়ুর মান কতটা ভালো?

বিশ্বের অনেক শহরের মতই বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে রাজধানী ঢাকা। বছরের পর বছর ধরে নগরবাসীর জন্য দূষিত বাতাস উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

সোমবার (৭ জুন) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে শহরটির বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে পাওয়া গেছে। আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৮২। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১তম অবস্থানে রয়েছে।

একই সময়ে, দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ১৬৪। এ ছাড়া, ১৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, তৃতীয় অবস্থানে চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৩, চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১২২ এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১১৩।

আইকিউএয়ারের স্কোরের ভিত্তিতে, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো হিসেবে গৃহীত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলে গণ্য করা হয়, যে স্কোর ১০১ থেকে ১৫০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ুর শ্রেণীতে পড়ে।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির অভ্যন্তরে থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিভিন্ন শহরে ইসরাইলি হামলা, শোনা গেছে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫১ এম


ইরানের বিভিন্ন শহরে ইসরাইলি হামলা, শোনা গেছে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

উত্তর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছু ঘণ্টা পর, পশ্চিম ও মধ্য ইরানে দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।

সোমবার (৮ জুন) ইসরাইলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে বলেও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%