০১:২৪ পি.এম
যখন টাইব্রেকারের শঙ্কা আর্জেন্টাইন শিবিরে জেঁকে বসেছিল, ঠিক সেই মুহূর্তে ত্রাতা হিসেবে হাজির হলেন হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে তার চোখধাঁধানো গোল এবং ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেসের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
তবে ম্যাচের আগে নাটকীয়তা খুব কম ছিল না। ম্যাচের ৭২ মিনিটের দিকে, দুই দল ১-১ সমতায় ছিল। আর্জেন্টিনার প্রথমার্ধে করা গোলের জবাবে কিছুক্ষণ আগে সুইজারল্যান্ড একটি গোল করে।
আরও পড়ুন: কীর্তিনাশা নদী থেকে ৩ বছরের অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
গোল করার পর আর্জেন্টিনার ডিফেন্স এবং গোলকিপারকে সুইজারল্যান্ডের খেলোয়াড়রা খানিকটা চাপের মধ্যে রেখেছিল সেসময়।
এমন সময় সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস ফাউল করায় রেফারি হলুদ কার্ড দেখান।
কিন্তু ম্যাচে ওই ট্যাকেল এবং হলুদ কার্ডের পর খেলা শুরু হতে দেরি হচ্ছিল। মাত্র হলুদ কার্ড পাওয়া পারেদেস রেফারির সাথে কথা বলতে দেখা যাচ্ছিল। কিছু পর মিনিটখানেকের মধ্যে ফিল্ড রেফারি মাঠের পাশে থাকা মনিটরে সিদ্ধান্ত রিভিউ করতে যান।
ফিরে এসে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং পারেদেসের পরিবর্তে ব্রিল এমবোলোকে হলুদ কার্ড দেখান।
আরও পড়ুন: ইউরোপীয় ফুটবলে ধনী ক্লাবগুলোর আর্থিক বৈষম্য বাড়ছে
সুইস ফরোয়ার্ডের সেটি ছিল ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড, তাই রেফারিকে স্বাভাবিকভাবেই তার পকেট থেকে লাল কার্ড বের করতে হয়।
এমবোলো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে যেতে কান্নায় ভেঙে পড়েন। এরপর ১০ জনের দলে সুইজারল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন