ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজ ত্যাগ নাবিকদের, হামলার জন্য ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র


হরমুজে ক্ষতিগ্রস্ত জাহাজ ত্যাগ নাবিকদের, হামলার জন্য ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

 ওমান উপকূলের কাছে ক্ষতিগ্রস্ত একটি জাহাজের নাবিকরা জাহাজটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নেন। রোববার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউকেএমটিও এক বিবৃতিতে জানায়, ‘সামরিক কর্তৃপক্ষ এবং জাহাজটির কোম্পানি সিকিউরিটি অফিসারের (সিএসও) কাছ থেকে আমরা জানতে পেরেছি, নাবিকরা জাহাজটি ত্যাগ করেছেন এবং বর্তমানে একটি লাইফবোটে অবস্থান করছেন।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সংস্থাটি জানায়, ঘটনাটি ওমানের উপকূল থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে ঘটেছে।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, অনুমোদিত নৌপথ ব্যবহার করতে বারবার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করায় হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্য প্রতিমন্ত্রীর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে তিনি সংসদ পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছেন, যা এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় থাকবে।

আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের আইনি অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মেধা ও অবদান অনস্বীকার্য। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু কাজ করে গেছেন।

এই অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদের চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর এই অভাব সহজে পূরণ হবার নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রবিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, সাজানো হয়েছে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।

মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নঈম উদ্দীন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ডা. খ. সায়ফুজ্জামান, ডা. রেজুয়ানা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিগন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

অলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। বক্তারা বলেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই দেশের উন্নয়নের প্রধান শক্তি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় বাসচাপায় নিহতদের মধ্যে একই গ্রামের তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ভাঙ্গায় বাসচাপায় নিহতদের মধ্যে একই গ্রামের তিনজন

, নিহতদের মধ্যে তিনজন একই গ্রামের বাসিন্দা। গতকাল তারা ছিলেন সুস্থ ও স্বাভাবিক। সবার মুখে ছিল আগামী দিনের স্বপ্ন। কিন্তু আজ তারা পরিণত হয়েছেন লাশে।

মহাসড়কে একটি ডিমবাহী ট্রাক উল্টে যাওয়ার খবর পাওয়ার পর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামের কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। তবে, তারা জানতেন না, সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি।

ডিমবাহী ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হন অনেকে। নিহতদের মধ্যে তিনজনই সুয়াদি গ্রামের বাসিন্দা। শনিবার রাত পৌনে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করেন।

রবিবার (১২ জুলাই) সুয়াদি গ্রামে তাদের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। গ্রাম ও আশপাশের এলাকার অসংখ্য মানুষ ও স্বজনেরা জানাজায় উপস্থিত হন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও সেখানে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে মানুষ তাদের অঞ্চলের তিন সন্তানের বিদায় জানান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত পাঁচজন হলেন ভাঙ্গা উপজেলার সুয়াদি গ্রামের জয়নাল (৩০), ওবায়দুল শেখ (৪৫), আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের হাফিজুল মাতুব্বর (২৮) এবং ভাঙ্গা হাইওয়ে থানার রেকারগাড়ির চালকের সহযোগী বরগুনা সদর উপজেলার তুলশিবাড়িয়া গ্রামের জালাল খান (৩৬)।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আকস্মিক ও বেদনাদায়ক এই দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

এটি উল্লেখ্য যে, ভাঙ্গায় বাসচাপায় গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করল সংযুক্ত আরব আমিরাত

 সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে যে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতে কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালানোর পরে প্রতিবেশী বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র এই হামলা চালানোর কথা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শোনা বিকট শব্দটি ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার চলমান অভিযানের ফলে হচ্ছে।

এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%