প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায়, যেমন কাকলী, বনানী, এবং খিলক্ষেত, বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে যানবাহনের চলাচল ধীর হয়ে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি ঘটেছে। এই অবস্থার মধ্যে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী থেকে নেমে আসা গাড়িগুলো নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে মিশে গিয়ে তীব্র চাপ তৈরি করছে। এছাড়া, র্যাম্পের সামনের অংশে বৃষ্টির পানি জমে থাকায় অনেক গাড়ি চলাচল করছে ধীর গতিতে। ফলে একটির পর একটি গাড়ি আটকে এক দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানানো হয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।
একটি সতর্কতামূলক ফেসবুক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরীর অন্যান্য নিম্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব হিসেবে সংশ্লিষ্ট সড়কগুলোর উপর যানবাহনের চলাচল ধীরগতির হয়ে গেছে এবং কিছু স্থানে যানজট তৈরি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অত্যাধিক সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালাতে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুযায়ী চলার জন্য আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন